হোম
নির্বাচিত কলাম

দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতা ও চরম ব্যর্থতাই দায়ী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২২ ৪:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ
বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষজনের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। প্রত্যেকটি পন্যের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এ অবস্থায় নিম্ন আয়ের, মধ্যবিত্ব ও সাধারণ মানুষজন হিমশিম খাচ্ছে। তারা আজ অসহায় হয়ে পরেছেন। এটার জন্য আমরা সবসময় সরকারের উদাসীনতা, চরম ব্যর্থতাকেই দায়ী করছি। তিনি ১৩ মার্চ রোববার ঠাকুরগাঁও জেলা পৌর শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আ’লীগের ২/১ জন মন্ত্রী বলেছেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সাথে নাকি বিএনপি জড়িত। আমি তো কোনদিন ব্যবসার সাথে জড়িত ছিলাম না, তাহলে ব্যবসায়িদের সাথে আমার সম্পর্ক কেমন করে হবে। এখন বিএনপি যদি এগুলো নিয়ন্ত্রণ করতে পারে তাহলে উনারা সরকারে কেন আছে? বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দিক। এ জাতীয় কথাবার্তা বলে তারা এ অবস্থাটাকে আরও হাস্যকর অবস্থার দিকে নিচ্ছেন। জনগনের প্রতি আজ তারা তামাশা শুরু করেছে। সাধারণ মানুষের আজ নাভিশ্বাস উঠেছে। মানুষজন চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্য ঠিকমত কিনতে পারছে না। তাই তারা উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এ সরকার যেহেতু জনগনের দ্বারা নির্বাচিত নয়, জনগণের প্রতি তাদের দায়বন্ধতা না থাকায় এমনটা করতে পারছে।

আজকে তাদের চরম ব্যর্থকার কারনে পদত্যাগ করা উচিত এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এই সরকার টিকে আছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। কাজেই তারা রাষ্ট্রিয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছে অন্যায়ভাবে। বিচার বিভাগ, আইন শৃংখলার সমস্ত বাহিনী গুলোকে তারা নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, আজকে সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রগুলোকে এমন বাজেভাবে ব্যবহার করার ফলে আজ যে সমস্যা তৈরী হয়েছে তা হলো, আজকে ভিন্নমত যারা পোষন করছে, জনগণের পক্ষে কথা বলছে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না।

নিজেদের প্রয়োজনে সরকার বিভিন্ন আইন তৈরী করেছে। সাংবাদিকগণ যাতে করে কথা বলতে না পারেন, লিখতে না পারেন সেজন্য বেশকিছু আইন বানিয়েছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য ডিজিটাল সিকিউরিটি আইন। ইতিমধ্যে প্রায় ৬শ এর মত সংবাদকর্মীকে এ আইনের আওতায় আনা হয়েছে। প্রায় ২শ এর মত সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এখন নতুন যে নীতিমালার কথা সরকার বলছে তারা শুধু সাধারণ মানুষের ব্যক্তিগত কথা বার্তাকেও নিয়ন্ত্রণ করার জন্য। এ জাতীয় কাজের মাধ্যমে সরকার সাধারণ মানুষের মানবাধিকারকে লঙ্ঘন করা, বাক স্বাধীনতাকে রোধ করা, মত প্রকাশের স্বাধীনতাকে সম্পুর্নভাবে নিয়ন্ত্রণ করার জন্য করছে। এটা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।

সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, জনসাধারণের অধিকারকে বঞ্চিত করতে চায়। আমরা অবিলম্বে এ নীতিমালাকে বাতিল করতে বলেছি। রাশিয়ার যে আগ্রাসন সেটাকে আমরা নিন্দা জানাই। যে কোন দেশের সার্বভৌমত্ত, স্বাধীনতাকে বাধাগ্রস্থ করা মানবাধিকার লঙ্ঘন করা সমান। এই যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের ইভেকটিভ কোন পদক্ষেপ গ্রহনের ব্যাপারে সরকার কোন ভূমিকা রাখতে পারেনি। এ সরকার সব সময় একটা নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে চলছে। আজ রহিঙ্গারা প্রায় ৫ বছর ধরে শরনার্থি হিসেবে থাকলেও তাদের প্রত্যাবর্তনে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে পারেনি। এ কারনে মিয়ানমারের বিরুদ্ধে তারা তীব্র একটা নিন্দাও জানায়নি।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, পয়গাম আলী, আল মামুন আলম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো: জাফরুল্লাহ, পৌর বিএনপির সহ সভাপতি আতাউর রহমান, মৎস্যজীবী দলের আহবায়ক শাহরিয়ার কবির রতন, রুহিয়া থানা বিএনপির আহবায়ক আনসারুল হকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 12 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক