admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ আমার ভাইয়ের রক্তের বিনিময়,অমর একুশে ফেব্রুয়ারি বাংলা জাতীর ভাষা আন্দোলনের দাবীতে নিহত শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকন।
রুকুনুজ্জামান রোকন বলেন,একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্বরনীয় দিন। ১৯৫২ বায়ান্ন সালের এই দিনে আমাদর মাতৃভূমির সাহসী সন্তানেরা,মাতৃভাষার মর্যাদার রক্ষায় আত্ব্য ত্যাগ করেছিলেন। তখন থেকে দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে আসছি।
১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর ইউনেস্কো দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করে। শহীদের মাগফেরাত কামনায়ঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন কমিটির পক্ষ থেকে ভাষা আন্দোলনের সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।