admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২১ ১০:১৭ পূর্বাহ্ণ
কক্সবাজার লাবণী পয়েন্টে নারী ও শিশুদের জন্য সংরক্ষিত এলাকা বাতিল। অনেক ঘোষণা দিয়ে উদ্বোধনের কয়েক ঘণ্টা পরই বাতিল করা হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে পর্যটক নারী ও শিশুদের জন্য সংরক্ষিত এলাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ওই বিশেষ এলাকাটি উদ্বোধন করেছিলেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মামুনুর রশীদ গণমাধ্যমকে জানান, পর্যটকদের মতামতের ভিত্তিতে নারী ও শিশুদের জন্য সৈকতে সংরক্ষিত এলাকা করা হয়েছিল। কিন্তু এরপর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ায় সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে।
এর আগে লাবণী পয়েন্টের প্রায় ৬০০ গজ সৈকতকে পৃথক করে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। পতাকা দিয়ে ঘেরা ওই এলাকায় টানানো হয় একাধিক সাইনবোর্ড। তাতে লাল কালিতে লেখা ‘সংরক্ষিত এলাকা। নিচে ভিন্ন কালিতে লেখা ‘নারী ও শিশুদের জন্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, সৈকতে বেড়াতে গিয়ে কোনো নারী-শিশু যেন ইভটিজিং, যৌন হয়রানিসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার না হয়, সে জন্য সংরক্ষিত এলাকার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনের সময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন আন্তরিক। অভিযোগ ছিল, গোসলে নেমে নারী-শিশুরা হয়রানির শিকার হয়। আবার পুরুষের সঙ্গে গোসলে নামতে অনীহা প্রকাশ করেন পর্দানশিন নারীরা। সবকিছু বিবেচনায় নিয়ে নারী ও শিশুদের জন্য আলাদা এই সংরক্ষিত এলাকা গড়ে তোলা হয়েছে। এ ব্যাপারে নাগরিক সংগঠন সিভিল সোসাইটিজ ফোরাম-কক্সবাজার–এর সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেছিলেন, পুরনো বছরকে ছুটি ও নতুন বছরকে স্বাগত জানাতে এবার একসঙ্গে দুই লাখের বেশি পর্যটকের সমাগম ঘটতে পারে। তখন এই সংরক্ষিত এলাকা হারিয়ে যেতে পারে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||