হোম
আন্তর্জাতিক

মিয়ানমারে হোপরুসু এলাকায় ভয়াবহ সেনা হামলায় সেভ দ্য চিলড্রেন কর্মী নিখোঁজ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১ ১১:০১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিয়ানমারে হোপরুসু এলাকায় ভয়াবহ সেনা হামলায় সেভ দ্য চিলড্রেন কর্মী নিখোঁজ। মিয়ানমারে একটি হামলায় ৩০ জনের বেশি মানুষের মৃতদেহ উদ্ধারের পর আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, তাদের দুইজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইস্টার্ন কায়াহ রাজ্যে সেনা সদস্যরা মানুষজনকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করেছে। এরপর কাউকে কাউকে গ্রেপ্তার করেছে। অন্যদের হত্যা করে তাদের শরীর আগুনে পুড়িয়ে দিয়েছে। শুক্রবারের ওই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

সেনাবাহিনী দাবি করেছে, তারা ওই এলাকায় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। দেশটির নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং তার দলের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির অন্য সদস্যদের আটক করে রেখেছে সেনাবাহিনী। এরপর থেকে শিশুসহ শত শত মানুষকে হত্যা করা হয়েছে।

শনিবার পাঠানো একটি বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, সেনাবাহিনীর ওই হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। হামলার নিন্দাও জানিয়েছে সংস্থাটি। সংস্থাটি বলছে, তাদের দুইজন স্থায়ী কর্মী মানবিক সহায়তা কার্যক্রম শেষে ছুটিতে বাড়ি ফিরছিলেন। সেই সময় তারা ওই হামলার মধ্যে পড়ে যান। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। আমরা নিশ্চিত হয়েছি যে, তাদের ব্যক্তিগত গাড়ি সেখানে হামলার মুখে পড়েছে এবং সেগুলোয় আগুন লাগিয়ে দেয়া হয়েছে, সেভ দ্য চিলড্রেন জানিয়েছে।

সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ইনগের আশিং বলেছেন, ”যেখানে নির্দোষ বেসামরিক লোকজন এবং আমাদের কর্মীদের ওপর সহিংসতা চালানো হয়েছে, তাতে আমরা আতংকিত হয়ে পড়েছি। আমাদের কর্মীরা শুধুমাত্র মানবিক সহায়তার কাজ করতেন, মিয়ানমার জুড়ে লাখ লাখ শিশুদের জন্য তারা সহায়তা দিয়ে আসছিলেন। হোপরুসু শহরতলীর কাছে ওই হামলার পরে তোলা ছবিতে দেখা যাচ্ছে, সেভ দ্য চিলড্রেনের গাড়িগুলোর অবশিষ্ট পড়ে আছে।

সামরিক জান্তার বিরোধিতাকারী সবচেয়ে শক্তিশালী বাহিনী কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স জানিয়েছে, নিহতরা কেউই মিলিশিয়া সদস্য নয়, তারা ছিলেন বেসামরিক বাসিন্দা, যারা সহিংসতা থেকে আশ্রয়ের খোঁজে যাচ্ছিলেন। সামরিক বাহিনীর একজন মুখপাত্র এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, শুক্রবার হোপরুসু এলাকায় যুদ্ধ শুরু হওয়ার পর সামরিক বাহিনী সাতটি গাড়ি থামানোর চেষ্টা করেছিল, যেগুলো সন্দেহজনকভাবে চলছিল। বিস্তারিত কিছু না জানিয়ে সামরিক মুখপাত্র যাউ মিন তুন এএফপিকে বলেছেন, ”তাদের সঙ্গে সহিংসতায় বেশ কয়েকজনকে হত্যা করেছে সেনা সদস্যরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত,উপস্থিত ছিলেন নাহিদ ও সারজিস।
রংপুর 6 minutes আগে

সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের বিশৃঙ্খলাকারীরা কেউ সাধারণ শ্রমিক নয়:ডিআইজি
আইন-বিচার 12 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।
জনদুর্ভোগ 14 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ।
দুর্ঘটনা 16 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভূয়া কেমিস্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ।
আইন-বিচার 16 hours আগে

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া
ধর্ম ও ইসলাম 1 day আগে

সিরাজগঞ্জে চরমপন্থীদের তথ্যেই মিলল অস্ত্রভান্ডার ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড
আইন-বিচার 1 day আগে

সাভারে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ,বিজিবি মোতায়েন।
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে এক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আটক।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক