হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন ত্রাণ তহবিলে ভয়াবহ চুরি কথা!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২১ ৯:২৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন ত্রাণ তহবিলে ভয়াবহ চুরি কথা ! করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারির ত্রাণ তহবিল থেকে বিশাল অঙ্কের অর্থ চুরি হয়ে গেছে। চুরি যাওয়া অর্থের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি বা ১০০ বিলিয়ন ডলার। একটি জালিয়াত চক্র এই অর্থ সরিয়ে নিয়েছে। এর মধ্যে অল্প কিছু অর্থ উদ্ধার করা গেছে। খবর সিএনবিসি ও এপি। যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে চাকরি হারানো কিংবা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া নাগরিকদের আর্থিক সহায়তার জন্য ২০২০ সালে মহামারি ত্রাণ তহবিল’ গঠন করে দেশটির কেন্দ্রীয় সরকার।

মার্চ-২০২০ কেয়ার্স অ্যাক্ট, পিপিপি নামের আইনের আওতায় করা এই তহবিলের অর্থের পরিমাণ ৩৪ লাখ কোটি বা ৩.৪ ট্রিলিয়ন ডলার। এখন পর্যন্ত তহবিলের ৩ শতাংশ অর্থ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত অর্থ থেকেই ঘটেছে বিশাল এই চুরির ঘটনা। তহবিলের ছাড় দেওয়া অর্থের যে অংশটি মহামারিতে চাকরি হারানো নাগরিকদের জন্য বরাদ্দ করা হয়েছিল, বেশিরভাগ অর্থ সেখান থেকেই চুরি হয়েছে।

সিএনবিসি জানিয়েছে, দেশজুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সৃষ্ট ‘স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনর পেচেক প্রোটেকশন প্রোগ্রাম, ঋণ কর্মসূচি ‘দ্য ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন প্রোগ্রাম এবং আরও বেকার সমস্যা মোকাবেলায় গৃহীত আরও একটি কর্মসূচি থেকে বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে এই অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিভাগের পক্ষ থেকে চাকরি হারানো বেকার নাগরিকদের আর্থিক সহায়তা প্রদানে অনিয়মের বিষয়ে অভিযোগ তোলা হয়। এরপর তদন্ত শুরু করেন গোয়েন্দা কর্মকর্তারা।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের থেকে এখন পর্যন্ত ২০৩ কোটি বা ২.৩ বিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৫১টি রাজ্যের প্রতিটিতেই তহবিলের অর্থ চুরির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ৯০০টি চুরির ঘটনা উদ্ঘাটন ও তদন্ত করছেন গোয়েন্দা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে ২০২০ সালের জানুয়ারিতে আঘাত হানে করোনা। এরপর গত দুই বছর ধরে দেশটির জনজীবনে রীতিমতো তাণ্ডব চালায় মহামারি। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে দেশটির অর্থনীতির ওপরও। লকডাউন ও কঠোর করোনা বিধিনিষেধের কারণে লাখো-কোটি মানুষ চাকরি হারিয়েছেন, ছোটখাটো খুচরা ব্যবসা করে যারা জীবিকা অর্জন করতেন, মহামারির কারণে তাদেরও উপার্জন এক রকম বন্ধ হয়ে গেছে।

এই পরিস্থিতিতে সরকারের আর্থিক প্রণোদনার সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে। কিন্তু তহবিল চুরির ঘটনায় জনমনে বিষাদ নেমে এসেছে। চুরির তথ্য সামনে আসায় বেশ বিব্রত অবস্থায় পড়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার। তবে প্রশাসন চুরির তদন্ত কার্যক্রমকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করছে উল্লে­খ করে গোয়েন্দা কর্মকর্তা ডটসন বলেছেন, ‘আমরা কি চুরি-জালিয়াতি চিরতরে বন্ধ করতে পারব, পারব না। আমরা বড়জোর যা করতে পারি, তা হলো এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তাদের বিচারের আওতায় আনা এবং উপযুক্ত শাস্তি দেওয়া। এখন আমরা এই কাজই করছি।’

এদিকে, যুক্তরাষ্ট্রে দারিদ্র্যসীমার নিচে বাস করছে প্রায় ৪ কোটি মানুষ। সম্প্রতি প্রকাশিত মার্কিন সেন্সাস ব্যুরোর তথ্য মতে, ২০২০ সালে দরিদ্রের সংখ্যা ছিল ৩ কোটি ৭০ লাখ। এটা মোট জনগণের প্রায় ১১.৪ শতাংশ। করোনা মহামারির কারণে এই সংখ্যা আরও বেড়েছে। প্রায় অর্ধেক মার্কিন পরিবারই সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 4 hours আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 7 hours আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 14 hours আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 1 day আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 2 days আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 2 days আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 5 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 5 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 5 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক