হোম
আন্তর্জাতিক

মিয়ানমারের ইয়াঙ্গনে বিক্ষোভকারীদের ওপর ট্রাক চাপা দিয়েছে সেনাবাহিনী!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২১ ৮:২৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিয়ানমারের ইয়াঙ্গনে বিক্ষোভকারীদের ওপর ট্রাক চাপা দিয়েছে সেনাবাহিনী! মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনে সৈন্যরা বিক্ষোভকারীদের ওপর একটি সামরিক ট্রাক তুলে দিলে বেশ কয়েকজন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন সৈন্যরা এরপর ছুটে পালানো বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়, এবং অন্য অনেককে মারধর করে। একজন প্রত্যক্ষদর্শী জানান সামরিক শাসনের বিরুদ্ধে ঐ বিক্ষোভ সমাবেশ শুরুর কয়েক মিনিটের মধ্যেই একটি গাড়ি দ্রুতগতিতে জমায়েতের ভেতর ঢুকে পড়ে। নিরাপত্তা বাহিনী বেশ কজনকে আটক করেছে।

ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর থেকে বিক্ষোভ চলার সময় ১,২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে এবং আরও কয়েক হাজার বিক্ষোভকারীকে বন্দি করা হয়েছে। সর্বসাম্প্রতিক এই ঘটনা নিয়ে সরকার এখনও কোন মন্তব্য করেনি, তবে এর আগে সেনা সরকার সহিংসতায় উস্কানি দেবার জন্য প্রতিবাদকারীদেরই দায়ী করেছে। মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে আজ রবিবার ইয়াঙ্গনে অন্তত তিনটি বিক্ষোভ হয়েছে। অতীতে সৈন্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর থেকে প্রতিবাদকারীরা ছোট ছোট দলে সংগঠিত হয়ে বিক্ষোভ করে, যাতে হতাহতের সংখ্যা কম হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইয়াঙ্গনে প্রতিবাদকারীরা সমাবেশে হঠাৎ করে জড়ো হয় এবং তারা জড়ো হবার কয়েক মিনিটের মধ্যে সৈন্যরা তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। আমাকে একটা ট্রাক ধাক্কা মারে এবং আমি ট্রাকের সামনে মাটিতে পড়ে যাই। একজন সৈন্য আমাকে রাইফেলের বাঁট দিয়ে মারে। কিন্তু আমি তাকে ঠেলে সরিয়ে দিই। তারপর সে আমাকে লক্ষ্য করে সাথে সাথে গুলি ছুঁড়তে শুরু করে। আমি এঁকেবেঁকে ছুটছিলাম এবং সৌভাগ্যবশত আমি পালাতে সক্ষম হই, বার্তা সংস্থা রয়টার্সকে বলেন একজন বিক্ষোভকারী। জাতিসংঘ বলেছে সামরিক বাহিনীর দমন-পীড়নকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে গণ্য করা হতে পারে। তবে, জাতিসংঘের দূতকে ঘটনার তদন্ত করতে কয়েকবার মিয়ানমারে ঢুকতে বাধা দেয়া হয়েছে।

ফেব্রুয়ারির অভ্যুত্থানের স্বপক্ষে মিয়ানমারের সামরিক জান্তা যুক্তি দেখায় এই অভিযোগ এনে যে, গত বছরের সাধারণ নির্বাচনে কারচুপি হয়েছে। ঐ নির্বাচনে মিয়ানমারে সেসময়কার নেত্রী অং সান সু চির দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়। নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষকরা বলেন নির্বাচন মূলত অবাধ ও নিরপেক্ষ ছিল। মিজ সু চির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে মামলা দায়ের করাকে রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বলে ব্যাপকভাবে সমালোচনা করা হয়। এ বছরের গোড়ার দিকে শান্তিপূর্ণ নাগরিক আইন অমান্য আন্দোলনে নেতৃত্বদানকারীদের অনেকেই আত্মগোপনে চলে গেছেন অথবা সীমান্তের নিকটবর্তী এলাকায় যেসব বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি রয়েছে – তাদের কাছে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন।

গণ প্রতিরক্ষা বাহিনীর সশস্ত্র স্বেচ্ছাসেবীরা মিয়ানমারের শহর ও গ্রামে বিভিন্ন জায়গায় কয়েকশ বোমা হামলা চালিয়েছে এবং সামরিক সরকারের সাথে কাজ করছেন এমন কর্মকর্তাদের হত্যা করেছে। যেসব জায়গায় জোরালো সশস্ত্র প্রতিবাদ হয়েছে, সেসব এলাকায় সামরিক বাহিনী বড়ধরনের অভিযান চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে জঙ্গলে পালাতে বা সীমান্ত পেরিয়ে ভারতে চলে যেতে বাধ্য করেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 7 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 14 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 14 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 14 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 23 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক