admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০১৯ ১২:৩৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচী পালিত হয়। রবিবার সন্ধায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এ্যাড.ওয়ালিউর রহমানের প্রতিনিধি হিসেবে সিনিয়র সহ-সভাপতি এ্যাড. বদিউজ্জামান চৌধুরী বাদলের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এ্যাড. আবেদ রাজা, সদস্য এ্যাড. মুসফিকুর রহিম তুহিন, এ্যাড. গোলাম রসুল বকুল, ব্যারিস্টার রাজিব প্রধান, এ্যাড এ এইচ এম আব্দুল ওহাব সজীব, এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, এ্যাড. আব্দুল হালিম, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আলম, সদস্য এ্যাড. মহসীন আলী, এ্যাড. মহশীন ভূঁইয়া. এ্যাড. জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.এন্তাজুল হক। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও ঠাকুরগাও জেলা ব্যাবসায়ী কল্যান সোসাইটির সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মামুন প্রমুখ। মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও জেলা বারের লাইব্রেরী সম্পাদক আশিকুর রহমান রিজভী ।