হোম
আন্তর্জাতিক

নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের কারণে আন্তর্জাতিক ভ্রমণে কঠোর হচ্ছে বিধিনিষেধ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ৮:৩৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

করোনার নতুন ভ্যারিয়েন্টের অমিক্রনের কারণে আন্তর্জাতিক ভ্রমণে কঠোর হচ্ছে বিধিনিষেধ। ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন কতখানি ঝুঁকিপূর্ণ সারা বিশ্বের সরকারগুলো এখন তা বোঝার চেষ্টা করছে এবং একই সাথে এর সম্ভাব্য সংক্রমণ রোধে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। জার্মানিতে পাঁচ থেকে ১১ বছর-বয়সী শিশুদের টিকাদানের পরিকল্পনা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ সেদেশে ২২ জনের দেহে অমিক্রনের সংক্রমণের কথা নিশ্চিত করেছেন। তিনি সবাইকে বুস্টার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সরকার মঙ্গলবার থেকে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। জাপানের হানেদা বিমানবন্দরের জনশূন্য অ্যারাইভাল লাউঞ্জ। অমিক্রন ঠেকাতে জাপান সরকার বিদেশিদের আগমন নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র, জাপান এবং সিঙ্গাপুর যাত্রী চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। জাপান মঙ্গলবার মধ্যরাত থেকে বিদেশিদের আগমন নিষিদ্ধ করেছে। আফ্রিকা মহাদেশের যাদের জাপানে থাকার বৈধ অনুমতি রয়েছে, তাদেরও সে দেশে যেতে বারণ করা হয়েছে।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই মুহূর্তে বিদেশ থেকে বাংলাদেশে না আসতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিদেশ-ফেরত কারও মাধ্যমে বাংলাদেশে যেন অমিক্রন আসতে না পারে তার জন্য সরকার চেষ্টা করছে বলে বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন । অস্ট্রেলিয়ায় বিদেশি ছাত্র এবং দক্ষ কর্মীদের আসা বুধবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ১৫ই ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র আফ্রিকার ক’টি দেশের যাত্রীদের ওপর নিষেধজ্ঞা আরোপের পর নিউজার্সির নেওয়ার্ক বিমানবন্দরে ভীড়। গ্রিসে ষাটোর্ধ কেউ ভ্যাকসিন না নিলে তাদের মাসে মাসে জরিমানা করা হবে বলে প্রধানমন্ত্রী কিরিয়াকস মিটসোটাকিস ঘোষণা করেছেন। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে এই জরিমানা চালু হবে বলে তিনি জানান। গ্রিসে করোনায় যারা মারা গেছে তাদের বেশিরভাগের বয়স ষাটের ওপরে। ক্যানাডা, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডসেও অমিক্রন রোগী ধারা পড়েছে। ওদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, অমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব বিচার না করেই কোন কোন দেশ সর্বাত্মক বিধিনিষেধ জারি করছে।

কেপটাউন বিমানবন্দরের দৃশ্য। অমিক্রন ধরা পড়ার পর দক্ষিণ আফ্রিকায় যাত্রী সংখ্যা কমেছে। টেড্রস আধানাম গেব্রেইসাস বলেন, দক্ষিণ আফ্রিকার যেসব দেশ এই ভাইরাসের ব্যাপারে প্রথম হুঁশিয়ারি জানিয়েছে, তাদেরই শাস্তি দেয়া হচ্ছে। অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা, রোগের তীব্রতা, পরীক্ষা ও ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও বহু প্রশ্ন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 4 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 8 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 15 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 15 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 15 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক