admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
কিম জংয়ের স্ত্রী নিজের ইচ্ছায় চুলও বাঁধতে পারেন না! রহস্যময় এক দেশ উত্তর কোরিয়া। আরও রহস্যময় তার শাসক কিম জং উন। ২০১২ সাল থেকে কিমের পাশে মাঝেমধ্যেই একজন নারীকে দেখা যেত। পরে জানা যায়, তিনি কিম জং উনের স্ত্রী রি সল জু। পদাধিকারবলে তিনি দেশটির ফার্স্ট লেডি। কিন্তু কিমের ইচ্ছার বাইরে তিনি নিজের চুলটাও বাঁধার স্বাধীনতা পান না। ২০০৯ সালে একপ্রকার জোর করেই কিম জং উনের সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল তার। দেশটির সাবেক শাসক কিম জং উনের বাবা কিম জং ইলের নির্দেশে এই বিয়ে হয়।

২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ছেলেকে বিয়ে করার নির্দেশ দেন তিনি। বিয়ের পর নিজের নামও বদলে ফেলতে হয়েছিল রি-কে। শুধু তাই নয়, তার জন্মস্থান, বয়স, ছেলেবেলা, বাড়িসহ সব তথ্যই লুকিয়ে ফেলা হয়। অথচ রি সল জুও একেবারে সাধারণ কোনো পরিবারের মেয়ে ছিলেন না। শিক্ষিত ও ধনী পরিবারেই তার জন্ম। বাবা কলেজের শিক্ষক এবং মা একটি হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের প্রধান। তার এক আঙ্কেল ছিল সেনা উপদেষ্টা। তার মাধ্যমেই কিম জং উনদের সাথে পরিচয় হয়েছিল তাদের।
বিয়ের পর জীবন অনেকটাই পাল্টে যায় রির। নিজের ইচ্ছাতে এখন আর কিছুই তিনি করতে পারেন না। এমনকি নিজের পরিবারের সঙ্গে দেখা করারও অনুমতি নেই। কী পরবেন, কী খাবেন, কী ভাবেই বা সাজবেন-সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও নেই রি-র। চুল বাঁধতে হলেও সেটাতে কিম জংয়ের অনুমতির প্রয়োজন হয়। ইচ্ছে হলেও প্রকাশ্যে আসতে পারেন না রি। এমনকি তার তিন সন্তানেরও প্রকাশ্যে আসার অনুমতি নেই।
কিম জং না বললে নিজের ছবি তুলতে পারেন না। কোথাও বেড়াতে যাওয়ার কথা কল্পনাতেও আনতে পারেন না। সবমিলিয়ে দেশের ফার্স্ট লেডি হয়েও রি সল-জু এখন বন্দী মানুষ। তার যেখানে এই অবস্থা, সেখানে অন্য সাধারণ মানুষদের অবস্থা কী- তা সহজেই অনুমেয়।