admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিটলারের পরেই মোদির অবস্থান। ড. মুইদ ইউসুফ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিটলারের পরে বিশ্বের সবচেয়ে ফ্যাসিবাদী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। এ সময় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরে নিরীহ নাগরিকদের বিরুদ্ধে ভারতীয় সেনাদের দ্বারা ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, বর্বরতা ও নৃশংসতার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন ড. মুইদ।
একটি বেসরকারি নিউজ চ্যানেলের সাথে সাক্ষাৎকারে মুইদ বলেন, পাকিস্তান সরকার অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্ত হুমকি মোকাবেলায় ঐক্যমত ও সংলাপে বিশ্বাস করে। কাশ্মির ইস্যুতে তিনি বলেন, এক্ষেত্রে ঐক্যমত্য পাকিস্তানের সর্বোচ্চ জাতীয় স্বার্থ রক্ষার জন্য অপরিহার্য। সাক্ষাৎকারের একটি অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে তিনি বলেন, হিটলারের পরে বিশ্বের সবচেয়ে ফ্যাসিবাদী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন মোদি।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ড. মুইদ বলেন, পাকিস্তান নতুন কাবুল সরকারকে আফগান মাটি থেকে কোনো দেশের বিরুদ্ধে তৎপরতা চালাতে দেবে না। সেখানকার অস্থিরতা স্বাভাবিকভাবেই পাকিস্তানের ওপর প্রভাব ফেলবে। এক্ষেত্রে একটি শান্তিপূর্ণ আফগানিস্তান পুরো অঞ্চলের সর্বোত্তম স্বার্থেই প্রয়োজন।
পাক-মার্কিন সম্পর্কের বিষয়ে তিনি ওয়াশিংটনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে ইসলামাবাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। কারণ হিসেবে তিনি জানান, উভয় দেশই বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন স্বার্থ বহন করছে।