হোম
আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে হুঁশিয়ারি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২১ ৭:৫৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে হুঁশিয়ারি। চীন-যুক্তরাষ্ট্র, তাইওয়ানকে উস্কানো হবে আগুন নিয়ে খেলার নামান্তর – জো বাইডেনকে বললেন শি জিনপিং। তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহ দেয়াটা হবে আগুন নিয়ে খেলার নামান্তর – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক ভার্চুয়াল বৈঠকে এই হুমকি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জানুয়ারি মাসে ক্ষমতাসীন হবার পর মি. বাইডেনের সাথে শি জিনপিংএর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে উভয় পক্ষই এই দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের ওপর জোর দেন।

কিন্তু তা সত্ত্বেও এ আলোচনার সময় তারা স্বশাসিত দ্বীপ তাইওয়ানের প্রশ্নটি এড়াতে পারেননি – যা সবচাইতে স্পর্শকাতর প্রসঙ্গগুলোর অন্যতম। চীন তাদের একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ হিসেবে তাইওয়ানকে দেখে থাকে – যা কোন একদিন মূলভূমির সাথে ঐক্যবদ্ধ হবে বলে তাদের বিশ্বাস। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনকে স্বীকৃতি দিয়েছে এবং তার সাথে আনুষ্ঠানিক সম্পর্কও রাখে – কিন্তু তাইওয়ানকেও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে কোন আক্রমণ হলে তাইওয়ানের আত্মরক্ষার ক্ষেত্রে সহায়তা দেয়া হবে।

তাইপে-তে চীন বিরোধী বিক্ষোভ।

চীনের রাষ্ট্রীয় গ্লোবাল টাইমস বলেছে, মি. শি সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য তাইওয়ানি কর্তৃপক্ষকে দোষারোপ করে বলেছেন, তারা বার বার তাদের স্বাধীনতার এজেণ্ডার জন্য মার্কিন সমর্থন পেতে চাইছে – আর তা ছাড়া কিছু কিছু আমেরিকানও চায় চীনকে সামলানোর জন্য তাইওয়ানকে ব্যবহার করতে। এতে বলা হয়, এসব পদক্ষেপ হবে আগুন নিয়ে খেলার মতই অতিমাত্রায় বিপজ্জনক । কেউ আগুন নিয়ে খেলতে গেলে সে নিজেই দগ্ধ হবে। হোয়াইট হাউস বলছে, “মি. বাইডেন – তাইওয়ান প্রণালী এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করা বা স্থিতাবস্থায় পরিবর্তন আনার যে কোন একতরফা প্রয়াসের – জোর বিরোধী।

পুরোনো বন্ধুঃ তাইওয়ানের ব্যাপারে এসব কড়া কড়া কথা বলা হলেও এই বৈঠক শুরুর সময় দুই নেতাই পরস্পরকে উষ্ণভাবে স্বাগত জানান। মি. শি বলেন, তার পুরোনো বন্ধু মি.বাইডেনের সাথে দেখা হওয়ায় তিনি আনন্দিত। সম্প্রতি অনেকগুলো চীনা যুদ্ধবিমানের একটি বহর তাইওয়ানের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করেছে বাণিজ্য ক্ষেত্রে মি. বাইডেন চীনের অন্যায্য বাণিজ্যিক ও অর্থনৈতিক নীতি থেকে আমেরিকান শিল্প ও শ্রমিকদের রক্ষার প্রয়োজনীয়তার কথা বলেন।

এ ক্ষেত্রে মি. শি দৃশ্যতঃ আরেকটি কড়া মন্তব্য করেন। রয়টার্স জানায়, মি. শি ওই বৈঠকে মি. বাইডেনকে বলেছেন – “যুক্তরাষ্ট্র যেভাবে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে চীনা কোম্পানিগুলোকে দাবিয়ে রাখছে তা বন্ধ হওয়া দরকার। দুই নেতার মধ্যে জলবায়ু পরিবর্ত নিয়েও কথা হয়েছে। সদ্য সমাপ্ত গ্লাসগোর জলবায়ু সম্মেলনে দুই নেতার এক যৌথ ঘোষণা অনেককেই বিস্মিত করেছে। জানুয়ারি মাসে ক্ষমতাসীন হবার পর মি. বাইডেনের সাথে শি জিনপিংএর এটা তৃতীয় বৈঠক। বৈঠকটি সাড়ে তিন ঘন্টা ধরে চলে – যা ছিল প্রত্যাশার চেয়ে বেশি দীর্ঘ।

যুদ্ধ বিমান

বেজিং-ওয়াশিংটন বৈরিতায় কারোরই উপকার হচ্ছে নাঃ মনে হচ্ছে বেজিং ও ওয়াশিংটন উভয়েই মনে করছে যে পৃথিবীর দুই সবচেয়ে শক্তিধর দেশের মধ্যে সম্প্রতি খোলাখুলিভাবেই যে বৈরিতা চলছিল – তাতে কারোরই উপকার হচ্ছে না এবং এটা খুবই বিপজ্জনকও হয়ে উঠতে পারে। দুই দেশের সম্পর্ক এতই খারাপ হয়েছিল যে – এই ভিডিও সাক্ষাতে অন্তত আংশিকভাবে এটা নিশ্চিত করার চেষ্টা হয়েছে যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার প্রতিযোগিতাটা কোন ভুল বোঝাবুঝির কারণে একটি সশস্ত্র সংঘাতে পরিণত হবে না।

সংবাদদাতা বলছেন, পৃথিবী অন্যতম শক্তিধর এই দুই দেশের মধ্যে অনেক বিষয়েই মতপার্থক্য আছে। এ বৈঠকের সময় মি. বাইডেন হংকংএ এবং শিনজিয়াং প্রদেশের উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লংঘন, নিয়ে মার্কিন উদ্বেগের কথা ব্যক্ত করেন। চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগ করে থাকে। মি. বাইডেন বলেন, তারা দুজন সবসময়ই পরস্পরের সাথে সততার সাথে এবং খোলাখুলি কথা বলেন। মি. শি বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাওয়া এবং বিভিন্ন চ্যালেঞ্জ একসাথে মিলে মোকাবিলা করা প্রয়োজন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 13 hours আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 14 hours আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 14 hours আগে

বগুড়ায় সংঘর্ষে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের,এলাকায় শোক ও আতঙ্ক।
অপরাধ 14 hours আগে

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 2 days আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 2 days আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 3 days আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক