admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ৯:০৮ পূর্বাহ্ণ
ইরানের পাশে তুরস্ক মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের সঙ্গে বিশ্বের ছয় জাতি-গোষ্ঠীর করা পরমাণু চুক্তি থেকে একতরফা ভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ২০১৫ সালে ওই চুক্তি হয়েছিল। এরপর একের পর এক ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন ওই নিষেধাজ্ঞা ইস্যুতে এবার ইরানের পক্ষ নিয়ে কথা বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। তেহরান সফরে গিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা অন্যায়। একই সঙ্গে এগুলো অবসানের আহ্বানও জানিয়েছেন তিনি। অবশ্য ট্রাম্পের উত্তরসূরী জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর ইরানের সঙ্গে পুনরায় আলোচনার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলছে আলোচনা।
এই অবস্থার মধ্যেই সোমবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে উল্লিখিত কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। কাভুসোগ্লু বলেন, যারা ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে যারা বেরিয়ে গেছে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এই সমঝোতায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেন তিনি।
ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে, এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী ২৯ অক্টোবর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা সফল হবে।