হোম
আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ইউরোস্টারের যাত্রা শুরু হয় যেভাবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ৭:৫০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ইউরোস্টারের যাত্রা শুরু হয় যেভাবে। ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে প্রথমবারের মতো একটি ট্রেন ইংল্যান্ড থেকে ফ্রান্সে পাড়ি দিয়েছিল ১৯৯৪ সালে। এর নাম ইউরোস্টার। যাত্রা করেছিল লন্ডনের ওয়াটারলু স্টেশন থেকে। গন্তব্য প্যারিসের গার দি নর্দ স্টেশন। ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করাটা ছিল ইঞ্জিনিয়ারিং-এর দিক থেকে এক বিরাট ঘটনা। তিনটি সুড়ঙ্গ তৈরি করতে সময় লেগেছে ছয় বছরেরও বেশি সময়। সমুদ্রতল থেকে ১৩০ ফুট গভীরে এসব সুড়ঙ্গ খুঁড়তে ১১টি বিশাল মেশিন ব্যবহার করা হয়েছে।

এই ইউরো টানেল দিয়ে চলাচল করে ইউরোস্টার ট্রেন।

লেজারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুড়ঙ্গের লাইন ঠিক রাখা হয়েছে। যার ফলে দু’পাশে থেকে আসা সেই লাইন ইংলিশ চ্যানেলের মাঝখানে এসে একসঙ্গে যুক্ত হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় এক বছর পর টানেলটি উদ্বোধন করা হয়। যাত্রীদের জন্য খুলে দেওয়ার আগে মে মাসে ইউরোস্টার ট্রেনের উদ্বোধন করেন রানি এলিজাবেথ। তাকে নিয়ে ট্রেনটি ফ্রান্সের ক্যালের উদ্দেশ্যে লন্ডনের ওয়াটারলু স্টেশন ছেড়ে যায়। গন্তব্যে পৌঁছে তিনি সাক্ষাৎ করেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর সঙ্গে। যাত্রীদের নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে ইউরোস্টারের চলাচল নিয়ে অনেক পরীক্ষা চালানো হয়। এসময় নানা ধরনের সমস্যাও দেখা দিয়েছিল। দিনটি ছিল ১৪ই নভেম্বর। সময়: সকাল আটটা বেজে ২৩ মিনিট। সবচেয়ে সস্তা টিকেটের দাম ছিল ৯৫ পাউন্ড। তখনকার হিসেবে ১৫২ মার্কিন ডলার। বেশিরভাগ যাত্রীই প্রায় এক বছর আগে অগ্রিম টিকেট বুক করে রেখেছিল।

প্রথম যাত্রায় ইউরোস্টারের চালক ছিলেন রবার্ট প্রিস্টন। মি. প্রিস্টন বলেন, আমাদেরকে এই ট্রেনের চলাচল পরীক্ষা করে দেখতে হচ্ছিল। বিশেষ করে যে লাইনের ওপর দিয়ে ট্রেনটি যাবে সেটি। এই কাজটা আমরা রাতের বেলায় করার চেষ্টা করছিলাম। তবে কিছু কাজ দিনের বেলাতেও করতে হয়েছে। বেশ কয়েকবারই ট্রেন চলাচলে সমস্যা হয়েছে। এর গতিও ছিল খুব বেশি। এছাড়াও ট্রেনটি ছিল বেশ লম্বা- অন্যান্য যাত্রীবাহী ট্রেনের প্রায় দ্বিগুণ। এটা ছিল খুবই জটিল ট্রেন। তখন যে প্রযুক্তি ছিল সেটা তো আজকের দিনের প্রযুক্তির মতো এতো আধুনিক ছিল না।

১৯৯৪ সালের ১৪ই নভেম্বর সকালে এক ধরনের উত্তেজনা নিয়ে রবার্ট প্রিস্টন ওয়াটারলু স্টেশনে এসে পৌঁছান। দেখতে পান, একটি ব্যান্ড বাদ্যযন্ত্র বাজিয়ে চালক ও যাত্রীদের স্বাগত জানাচ্ছে। মি. প্রিস্টন বলেন, “শুধু ব্রিটেনের টিভি রেডিওর লোকেরাই সেখানে উপস্থিত ছিল না, বলা যায় ইউরোপ ও আমেরিকাসহ সারা পৃথিবী থেকেই সাংবাদিকরা সেখানে জড়ো হয়েছিল। ট্রেনে ওঠার জন্য যাত্রীরা ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। সেদিনের সেই ট্রেনে বেশ কয়েকজন সেলিব্রেটিও উপস্থিত ছিলেন।

প্যারিসগামী ইউরোস্টারের প্রথম ট্রেনে ছিল আটশো’রও বেশি যাত্রী। তারা সবাই জানতে অত্যন্ত উদগ্রীব ছিলেন যে শেষ পর্যন্ত ট্রেনটি কখন প্যারিসে গিয়ে পৌঁছায়। রবার্ট প্রিস্টন বলেন, এর আগে তিনি যত ট্রেন চালিয়েছেন – সেসব থেকে ইউরোস্টারের এই ট্রেনটি ছিল একেবারেই ভিন্ন রকমের। এটা ছিল খুব দ্রুতগতির। এর আগে আমি ইন্টার সিটি ট্রেন চালিয়েছি যেগুলো এক শহর থেকে আরেক শহরে চলাচল করে। এসব ট্রেন ঘণ্টায় ১২৫ মাইল গতিতে চলত। কিন্তু ইউরোস্টারের এই ট্রেন চলেছে ঘণ্টায় দুশো মাইল গতিতে। ইউরোস্টার চালানোর আগে রবার্ট প্রিস্টনকে দেওয়া হয়েছে বিশেষ কিছু প্রশিক্ষণ। এছাড়াও তাকে নতুন একটি ভাষা শিখতে হয়েছে।

ওয়াটারলু স্টেশন থেকে প্রথম যাত্রা করেছিল ইউরোস্টার।

আমাদের ফরাসী ভাষা শিখতে হয়েছে। আমাদের সবার কাছেই এই ভাষা ছিল নতুন। ফ্রান্সে পৌঁছানোর পর ফরাসী ভাষাতে বলা হয়েছে যে কোথায় কীভাবে ট্রেন চালাতে হবে, বলেন তিনি। সিগনালিং সিস্টেম বুঝতেও চালকদেরকে ফরাসী ভাষা জানতে হয়েছে। রবার্ট প্রিস্টন বলেন, ট্রেনের সামনের যে ঘরটিতে চালক বসতেন সেখানে ছিল ছোট্ট একটি জানালা। আমরা যখন এরকম একটি নকশা দেখলাম তখন এবিষয়ে জানতে চেয়েছিলাম। তারা বলেছে, ট্রেনটি যখন টানেলের ভেতর দিয়ে যাবে তখন বেশিরভাগ সময়েই টানেলের ভেতরে বাতি জ্বালানো থাকবে। ট্রেন যখন দ্রুত গতিতে লাইটের পাশ দিয়ে ছুটে যাবে তখন চালকের চোখে তার একটা প্রভাব পড়বে। একারণে তারা সামনে মাত্র একটি জানালা রেখেছিল। আকারেও ছিল বেশ ছোট।

আমরা যখন ট্রেন চালাতে শুরু করলাম, দেখলাম যে এটা আসলে কোন সমস্যা তৈরি করছে না। বরং এটা আমাদের জন্য সহায়ক হয়েছিল। তিন ঘণ্টার যাত্রা শেষে ট্রেনটি প্যারিসের গার দি নর্দ স্টেশনে পৌঁছায়। তিনি বলেন, প্যারিসে গিয়ে যখন পৌঁছেছি ট্রেনটা খুব ধীরে ধীরে স্টেশনে থামানো হয়েছে। আমরা নির্ধারিত সময়ের দু’তিন মিনিট আগেই সেখানে পৌঁছে যাই।
রবার্ট প্রিস্টন বলেন, পুরো যাত্রা যেভাবে শেষ হয়েছে তাতে আমরা বেশি খুশি ছিলাম। নিরাপত্তা রক্ষীরা সবকিছু পরীক্ষা করে দেখলো। ইউরোস্টারের পক্ষ থেকে সবাইকে একটি করে সার্টিফিকেট দেয়া হলো দিনটিকে স্মরণে রাখার জন্য। দেয়া হলো স্যুভেনিরও।

একজন যাত্রী আমদের বললো তার টিকেটে স্বাক্ষর দেয়ার জন্য। আমাদের তিনজনকে বহু মানুষ ঘিরে ধরলে হুড়োহুড়ি লেগে গেল। ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ইউরোস্টারের ট্রেনের প্রথম যাত্রার চালক রবার্ট প্রিস্টন বলেন, প্যারিসে পৌঁছে ৪০/৫০ মিনিট ধরে তারা লোকজনকে অটোগ্রাফ দিয়েছিলেন। তার জন্য এটি ছিল দারুণ এক অভিজ্ঞতা যা সব ট্রেন চালকের হয় না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 18 minutes আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 52 minutes আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 8 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 13 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 19 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 19 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 19 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক