হোম
আন্তর্জাতিক

হুঁশিয়ারি দিয়েছে পোল্যান্ড বেলারুস অভিবাসী সীমান্তে সশস্ত্র সংঘাত বৃদ্ধির।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২১ ৮:৩৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

হুঁশিয়ারি দিয়েছে পোল্যান্ড বেলারুস অভিবাসী সীমান্তে সশস্ত্র সংঘাত বৃদ্ধির। পোল্যান্ড হুঁশিয়ারি দিয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী শত শত মানুষকে বেলারুস পোল্যান্ড সীমান্ত দিয়ে ঢুকতে উৎসাহিত করে উত্তেজনা বৃদ্ধিতে উস্কানি যোগাচ্ছে এবং এর ফলে দুই দেশের সীমান্তে সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে শত শত মানুষ পোল্যান্ডে ঢোকার চেষ্টা করার পর পোল্যান্ড সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো বলছে বেলারুস এই সমস্যা সৃষ্টি করছে। বেলারুসের বিতর্কিত প্রেসিডেন্ট এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

পোল্যান্ডের সৈন্য এবং সীমান্ত রক্ষীরা ঢাল নিয়ে অভিবাসীদের সীমান্ত পার হতে বাধা দিচ্ছে

পোল্যান্ড কুযনিচায় তাদের গুরুত্বপূর্ণ একটি সীমান্ত পারাপার চৌকি বন্ধ করে দিচ্ছে। ইইউ এবং নেটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাতভিয়া বলছে, সাম্প্রতিক কয়েক মাসে বিপুল সংখ্যক অভিবাসী বেলারুস থেকে অবৈধভাবে তাদের দেশে ঢোকার চেষ্টা করেছে। এদের বেশিরভাগই আসছে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলো থেকে।

বহু অভিবাসীর সাথে সশস্ত্র ব্যক্তিঃ সীমান্ত এলাকায় এখন রাতের বেলা তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাচ্ছে এবং ইতো মধ্যেই সাম্প্রতিক কয়েক সপ্তাহে বেশ কয়েকজন অভিবাসীর মৃত্যু হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ইইউ জোটের বাইরের দেশ বেলারুস আর তার প্রতিবেশি ইইউ দেশ গুলোর মধ্যে রাজনীতির খেলায় এই অভিবাসীদের দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছে। এদের বেশিরভাগই তরুণ এবং এদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। পোল্যান্ডের সরকারি মুখপাত্র পিওতোর মুলার বলেছেন, পোল্যান্ডের পূর্ব দিকের সীমান্তের কাছে চার হাজার অভিবাসী জড়ো হয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, তাদের ধারণা ঘটনা যেদিকে এগোচ্ছে তাতে এই উত্তেজনা বেড়ে সশস্ত্র সংঘাতে রূপ নেবে। পোল্যান্ডের টিভিতে বলা হয়েছে কুযনিচা সীমান্তের কাছে যেসব অভিবাসী জড়ো হয়েছেন, তাদের বেশিরভাগের সাথেই অস্ত্রধারী ব্যক্তি এবং কুকুর রয়েছে। পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান স্ট্যানিসলো জারিন বলেছেন, এই অভিবাসীদের নিয়ন্ত্রণ করছে বেলারুসের সশস্ত্র ইউনিটগুলো। বেলারুস চাইছে একটা বড়ধরনের পরিস্থিতি তৈরি হোক – তারা সম্ভবত চাইছে গুলি চলুক এবং মানুষ হতাহত হোক, এর আগে একথা বলেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পিওতোর ওয়ারজিক।

বেলারুসের ইইউ অভিযোগ প্রত্যাখ্যানঃ বেলারুসের প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ডের এসব বিবৃতি প্রত্যাখ্যান করে বলেছেন, এসব ভিত্তিহীন এবং এর পক্ষে কোন তথ্যপ্রমাণ নেই। তারা অভিযোগ করেছে, সীমান্তে হাজার হাজার সৈন্য সমাবেশ করে পোল্যান্ড ওয়ারস চুক্তি লঙ্ঘন করেছে। ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করছে, বেলারুসের ওপর ইইউ জোটের দেয়া নিষেধাজ্ঞার বদলা নিতে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো অভিবাসীদের এই ঢল ইইউ-র দিকে ঠেলে দেবার উদ্যোগ নিয়েছেন।

ইইউ নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে চায়ঃ বেলারুসে গত বছর বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক অভিযোগ তোলা প্রতিবাদকারীদের গণবিক্ষোভের ওপর মি. লুকাশেঙ্কোর দমন-পীড়ন এবং রায়ানএয়ারের একটি বিমানকে মিনস্কে নামতে বাধ্য করে বিমানের ভেতর থেকে ভিন্নমতাবলম্বী একজন সাংবাদিককে গ্রেপ্তার করার পর ইইউ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, ইইউ এই নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে অভিবাসন প্রত্যাশীদের বেলারুসে নিয়ে যাচ্ছে যেসব তৃতীয় দেশের বিমানসংস্থা তাদের এই নিষেধাজ্ঞার আওতায় আনার বিষয়টি এখন বিবেচনা করবে।

মি. লুকাশেঙ্কো বারবার হুঁশিয়ার করে দিয়েছেন যে, তার সরকার অভিবাসীদের ঢল ঠেকাতে আর কোন পদক্ষেপ নেবে না। তিনি অভিযোগ করেন প্রতিবেশি ইইউ দেশগুলো অভিবাসীদের প্রতি সহিংস আচরণ করছে। জার্মানি মঙ্গলবার ইইউর প্রতি আহ্বান জানিয়েছে পোল্যান্ডকে তাদের সীমান্ত সুরক্ষিত করতে সহায়তা দেবার ব্যাপারে ইইউ যেন পদক্ষেপ গ্রহণ করে।
নেটো সামরিক জোট বলেছে, বেলারুস কর্তৃপক্ষ এই অভিবাসীদের রাজনৈতিক বিতণ্ডায় দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করছে।
আমেরিকাও মি. লুকাশেঙ্কোকে অভিবাসীদের এই অবৈধ স্রোত এবং তাদের জোর করে সীমান্তের দিকে ঠেলে দেবার উদ্যোগ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। লিথুয়ানিয়াও বেলারুসের সঙ্গে তাদের সীমান্তে সৈন্য মোতায়েন করেছে, সেখান দিয়ে তাদের দেশে সম্ভাব্য অভিবাসীদের ঢল ঠেকানোর প্রস্তুতি হিসাবে।

সীমান্তে বেড়া ভাঙার দৃশ্য সামাজিক মাধ্যমেঃ সামাজিক মাধ্যমে পোস্ট করা উপরের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে অভিাসীদের দল কীভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া ভেঙে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছে, এবং কীভাবে পেল্যান্ডের সীমান্ত রক্ষীরা তাদের আটকাচ্ছে।

কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়ে অভিবাসীরা সামাজিক মাধ্যমেই পরিকল্পনাঃ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের বেলারুসে ঠেলে ফেরত পাঠাতে পোল্যান্ডের নেয়া কঠোর পদক্ষেপের সমালোচনা করা হচ্ছে। এদিকে, পোল্যান্ড তাদের বেলারুসের দিকে ঠেলে দেয়ায় এবং বেলারুস তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানানোয় এই অভিবাসীরা পোল্যান্ডের জঙ্গল এলাকায় আটকে পড়েছেন। প্রচণ্ড শীতে ইতোমধ্যেই বেশ কয়েকজন মারা গেছে। পোলিশ সীমান্তে এক ইরাকি অভিবাসীর ভাই বারোয়া নুসরেদ্দিন আহমেদের সাথে, যিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সীমান্ত এলাকায় রয়েছেন। তারা বেলারুসের রাজধানী মিনস্কে এসে পৌঁছেছেন গত মাসে। সীমান্তে যারা আটকে আছেন খাদ্য ও পানীয়ের অভাবে তারা খুবই কষ্টে দিন কাটাচ্ছেন বলে জানাচ্ছেন মি. আহমেদ। তিনি জানান, সোমবার সীমান্ত চৌকির কাছে জড়ো হবার পরিকল্পনা অভিবাসীরা নিজেরাই করেছিলেন সামাজিক মাধ্যমে। তবে তিনি একথাও বলেন যে বেলারুস এ কাজ করতে তাদের উৎসাহ দিয়েছে।

মানুষ জানে তাদের ব্যবহার করা হচ্ছে, কিন্তু তাদের তো ভবিষ্যতের জন্য আর কোন পথ নেই, বলছেন মি. আহমেদ। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সোমবার নারী ও শিশুসহ বিশাল মানুষের দল পায়ে হেঁটে পোল্যান্ড সীমান্তের দিকে এগোলে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্য কিছু ভিডিওতে দেখা গেছে, বেশ বড় সংখ্যক অভিবাসীদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে খাকি পোশাক পরা কিছু সশস্ত্র ব্যক্তি। বেলারুসের সীমান্ত রক্ষী সংস্থা এর আগে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানায় যে দু হাজারের বেশি শরণার্থী ইইউতে ঢোকার জন্য পোল্যান্ডের সীমান্তের সামনে জড়ো হয়েছে। তারা ইইউ অভিমুখে যাচ্ছে যেখানে তারা সুরক্ষা পেতে আবেদন করতে চান বলে সংস্থাটি জানিয়েছে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 13 minutes আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 48 minutes আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 8 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 12 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 19 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 19 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 19 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক