হোম
আন্তর্জাতিক

জার্মানির শ্লেসভিক বন্দরে দূষণ মুক্ত নতুন নৌযান উদ্বোধন হয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১ ১২:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

জার্মানির শ্লেসভিক বন্দরে নতুন নৌযান উদ্বোধন হয়েছে। জার্মানিতে দূষণ মুক্ত করার নৌযানে অভিনব উদ্যোগ। প্লাইউডের তৈরি হলেও এটি সর্বাধুনিক প্রযুক্তিতে সাজানো হয়েছে। গোটা বিশ্বের জাহাজ শিল্পের জন্য এই নৌযান বিশাল অগ্রগতির সূচনা করবে বলে দাবি করা হচ্ছে। সে কারণে বেশ আড়ম্বরের সঙ্গে উৎসব পালিত হয়েছে। চালকবিহীন এই যান কার্বন নির্গমন ছাড়াই চলতে পারে।

আনলিশ ফিউচার বোটস কোম্পানির লার্স এঙেলহার্ড বলেন, ‘তিন বছরের মধ্যে আমরা বিভিন্ন শিপইয়ার্ডে ৫০ থেকে ৮০টি নৌযানে এই রূপান্তর ঘটাতে পারবো বলে আশা করছি। তারপর আরও বড় আকারে সেই কাজ করার লক্ষ্য রয়েছে। কারণ মাত্র দুই-তিনটি, এমনকি ১০০ ইলেকট্রিক বোট তৈরি করেও কোনও লাভ নেই। যত দ্রুত সম্ভব ৮০ থেকে ৯০ শতাংশ নৌযান নির্গমনহীন করে তোলাই আমাদের লক্ষ্য।

আন্তর্জাতিক বাজারের দিকেও এই উদ্যোগের নজর রয়েছে। এর পরের ধাপে ১২ মিটার দীর্ঘ সম্পূর্ণ নির্গমনহীন ও চালকবিহীন ফেরি তৈরির পরিকল্পনা রয়েছে, যেটি ডেনমার্কে যেতে পারে। এই উদ্যোগের প্রতিষ্ঠাতা দম্পতি গাড়ি শিল্পে কাজ করে নতুন মোটরের ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। ইঞ্জিনিয়ার হিসেবে তারা দুই ক্ষেত্রের মধ্যে সমন্বয় ঘটাতে চান।

স্টেফানি এঙেলহার্ড মনে করেন, ব্যাটারি ও ফুয়েল সেল প্রযুক্তি হিসেবে পরস্পরের সম্পূরক। লার্স বলেন, চার্জ করা ও চালানোর জন্য ব্যাটারি এবং রেঞ্জ বাড়ানোর লক্ষ্যে চার্জার হিসেবে ফুয়েল সেল ব্যবহার করা যেতে পারে। বড় বড় কোম্পানি এই প্রকল্পের ওপর যথেষ্ট আশা রাখছে। ভ্যুয়র্ট ইলেকট্রনিক্সের প্রতিনিধি আলেক্সান্ডার গ্যার্ফার বলেন, ‘আমাদের কাছে এর অর্থ হলো নির্মাণের নতুন উপাদান তৈরি করতে হবে। অথবা প্রচলিত উপকরণ একইসঙ্গে হালকা অথচ দক্ষ করে তুলতে হবে। কম্পোনেন্ট প্রস্তুতকারক হিসেবে আমাদের সেই চ্যালেঞ্জ সামলাতে হবে। তারপর সম্ভাবনাময় বাজারে প্রবেশ করতে হবে।’

পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে গোটা জাহাজ নির্মাণ শিল্প বড় পরিবর্তনের মধ্য দিয়ে চলেছে। জাহাজ চলাচলের কারণে প্রতি বছর ১০০ কোটি টন কার্বন ডাই অক্সাইডের নির্গমন ঘটে। জার্মানির মতো শিল্পোন্নত দেশেও এতো পরিমাণ নির্গমন ঘটে না। কোন ইঞ্জিন শেষ পর্যন্ত কন্টেনার জাহাজে কাজে লাগবে, তা এখনও স্পষ্ট নয়। শ্লেসভিকে তৈরি এই প্রোটোটাইপ অভ্যন্তরীণ ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের ক্ষেত্রে অগ্রগতি আনবে বলে আশা করা হচ্ছে।

স্টেফানি এঙেলহার্ড বলেন, ‘নৌযানে সেন্সর বসিয়ে পরিমাপ করে আমরা এই প্রযুক্তি প্রয়োগের ব্যাপারে গভীর মূল্যায়ন করছি। কোন সেন্সর কোন পরিস্থিতিতে খুব ভালো কাজ করে, সেই তথ্য সংগ্রহ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শেখানোর চেষ্টা চলছে। এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা আরও বাড়িয়ে শেষে অটোনমাস ড্রাইভিং সম্ভব করাই হলো উদ্দেশ্য। ফেয়ারওয়ে চিহ্নিত করতে ভাসমান বয়া সেন্সরগুলোকে দিক নির্ণয় করতে সহায়তা করছে।

তবে ইঞ্জিনের একটি অংশ না থাকায় প্রোটোটাইপ নৌকাটিকে এখনও টেনে নিয়ে যেতে হয়। প্রকল্পে অর্থায়নের প্রক্রিয়া অবশ্য শুরু হয়ে গেছে। স্টার্টআপ কোম্পানি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে। পরবর্তী পর্যায়ের জন্য দুই কোটি ৩০ লাখ ইউরোর বেশি অর্থের প্রয়োজন হবে। সূত্র: ডিডাব্লিউ।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 1 hour আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 4 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 9 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 13 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 13 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 20 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 20 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 20 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক