হোম
আন্তর্জাতিক

জাপানি রাজকুমারী মাকো যে নারী বিয়ের জন্য রাজকীয় মর্যাদা ছেড়ে দিলেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২১ ১১:০৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

জাপানি রাজকুমারী মাকো যে নারী বিয়ের জন্য রাজকীয় মর্যাদা ছেড়ে দিলেন। জাপানি রাজকুমারী মাকো ২০১৭ সালে যখন তার সাবেক সহপাঠী কেই কোমুরোর সঙ্গে তার প্রেমের কথা ঘোষণা করেন, তিনি বলেন যে তার প্রেমিক “সূর্যের মতো উজ্জ্বল হাসি দিয়ে” তার হৃদয় জয় করে নিয়েছেন। পাঁচ বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের দু’জনের সাক্ষাৎ হয় এবং তারা জানান যে এর পরের বছরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। তার মানে হচ্ছে বিয়ের পর রাজকুমারী মাকো একজন সাধারণ নাগরিকে পরিণত হবেন। জাপানি আইন অনুসারে রাজপরিবারের কোন নারী সদস্য বাইরের সাধারণ কোন পুরুষকে বিয়ে করলে তাকে রাজকীয় মর্যাদা পরিত্যাগ করতে হয়।

জাপানের মতো একটি দেশে, যেখানে রাজপরিবারের কর্মকাণ্ডের ওপর নজর রাখা হয় এবং তাদের প্রত্যেক সদস্য প্রচলিত রীতি নীতি মেনে চলবেন বলে আশা করা হয়, সেখানে এই দু’জনের প্রেমের ঘোষণা সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছিল। তাদের প্রেমের খবর জাপানি মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করা হয় যার বেশিরভাগই ছিল ইতিবাচক।

কিন্তু হঠাৎ করেই এই মনোভাব বদলে যেতে শুরু করে। দু’মাস পরে একটি খবর বের হয় যাতে মি. কোমুরোর মা এবং মায়ের সাবেক প্রেমিকের সঙ্গে কথিত বিরোধের কথা উল্লেখ করা হয়। মায়ের সাবেক প্রেমিক অভিযোগ করেন যে মা ও ছেলে তার কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া অর্থ পরিশোধ করেনি। কেউ কেউ প্রশ্ন তুলেন যে মি. কোমুরো ভবিষ্যতেও আর্থিক অনটনের মধ্যে পড়তে পারেন কীনা। এর মধ্যে মানুষের মনোভাব আরো তিক্ত হয়ে ওঠে। তখন রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া এক ব্যাখ্যায় বলা হয় যে তাদের বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য এই যুগলের আরো কিছু সময়ের প্রয়োজন। পরে তাদের বিয়ে স্থগিতও করা হয়।

রাজকুমারী মাকোর প্রথা ভঙ্গঃ সাবেক এই রাজকুমারী, যিনি মাকো কোমুরো নামে পরিচিত, তিনি জাপানের বর্তমান সম্রাটের ছোট ভাই যুবরাজ আকিশিনো ও তার স্ত্রী রাজকুমারী কিকোর প্রথম সন্তান। মাকো কোমুরোর জন্ম ১৯৯১ সালের ২৩শে অক্টোবর। প্রাথমিকভাবে তিনি রাজপরিবারের প্রচলিত সব রীতিনীতি অনুসরণ করেই চলতেন। রাজপরিবারের সদস্যরা সাধারণত যে এলিট গাকুশিন স্কুলে লেখাপড়া করেন, তিনি সেই স্কুলেই পড়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্কুল ছেড়ে দিয়ে তিনি প্রচলিত প্রথা ভঙ্গ করেন। মিস মাকো রাজধানী টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে তিনি শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর পড়াশোনা করেন।

যুক্তরাজ্যে এডিনবরা বিশ্ববিদ্যালয়েও তিনি এক বছর লেখাপড়া করেছেন। আরো পরে তিনি লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিদেশে তার পড়ালেখার অভিজ্ঞতাকে তিনি পরে চমৎকার বলে উল্লেখ করেন। মিস মাকোর ঘনিষ্ঠ লোকজন তার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে তিনি একজন স্বাধীনচেতা এবং বন্ধুবৎসল নারী, যিনি রাজপরিবারের দায়িত্ব পালন করার পাশাপাশি তার নিজের কেরিয়ারও গড়ে তুলেছেন।

প্রেমের শুরুঃ মি. কোমুরোর সঙ্গে রাজকুমারী মাকোর প্রথম সাক্ষাৎ হয় ২০১২ সালে, বিদেশে যাওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের এক সভায়।কেই কোমুরো যেহেতু একটি অখ্যাত পরিবারের সন্তান, সেকারণে মুখরোচক ট্যাবলয়েড পত্রিকাগুলোর তার পরিবারের নেতিবাচক খবর খুঁজে বের করার জন্য হন্যে হয়ে তার পেছনে প্রচুর সময় ব্যয় করতে থাকে। রাজকুমারীর সঙ্গে প্রেমের খবর প্রচার হওয়ার মধ্যেই মি. কোমুরো ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ালেখার জন্য নিউ ইয়র্কে চলে যান। তবে তাদের মধ্যে ইন্টারনেটে যোগাযোগ ছিল বলে খবরে জানা যায়।

মি. কোমুরো গত সেপ্টেম্বর মাসে জাপানে ফিরে আসেন। তার এই প্রত্যাবর্তন নিয়েও বিতর্ক হয়েছে। এসময় তিনি সাধারণ পোশাক পরেছিলেন এবং তার মাথার পেছনে চুলের ঝুঁটি বাঁধা ছিল। তখন অনেকেই বলেন মি. কোমুরো যে রাজকুমারীকে বিয়ে করার জন্য উপযুক্ত নন এটি তার আরো একটি প্রমাণ।শেষ পর্যন্ত এই অক্টোবর মাসে তারা বিয়ে করলেন। রাজপরিবারের সদস্যদের বিয়ের অনুষ্ঠানে যেসব রীতি পালন করা হয় মিস মাকো সেসব পরিহার করেছেন। এছাড়াও কোন নারী সদস্য রাজকীয় মর্যাদা ত্যাগ করলে তাকে যে ১৩ লাখ ডলার দেওয়া হয় সেটি নিতেও তিনি অস্বীকৃতি জানান। এভাবেও মিস মাকো জাপানি রাজপরিবারের আরো একটি প্রথা ভঙ করেন। জাপানি রাজপরিবারে তিনিই প্রথম নারী যিনি রাজকীয় মর্যাদা ছেড়ে দিলেন। স্বামী কোমুরোকে নিয়ে বিতর্কঃ কেই কোমুরোর মায়ের সাবেক প্রেমিক আর্থিক বিষয়ে যে অভিযোগ তুলেছেন সেই প্রশ্ন এখনও রয়ে গেছে। তবে মি. কোমুরো বলেছেন, রিপোর্টে যে ৩৫ হাজার ডলারের কথা বলা হয়েছে সেটা কোন ঋণ ছিল না, ছিল উপহার।তারপরেও তিনি এই অর্থ কিস্তিতে পরিশোধ করবেন বলে জানিয়েছেন।

মানসিক অশাান্তিঃ বিয়ের দিনও অন্তত একটি প্রতিবাদের ঘটনা ঘটেছে। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল আমাদের পরিবারকে রক্ষা করুন এবং “রাজপরিবার জাপানের আত্মা। মিডিয়াতে বাড়াবাড়ি রকমের প্রচার এবং সোশাল মিডিয়াতে একের পর এক আক্রমণের প্রভাব পড়েছে মিস মাকোর মানসিক অবস্থার ওপর। রাজপরিবারের সংস্থা ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে তিনি এখন মানসিক চাপ-জনিত কিছু সমস্যায় ভুগছেন।

জাঁকজমকহীন বিয়ের অনুষ্ঠানের পর স্বামীকে পাশে নিয়ে করা সংবাদ সম্মেলনে মিস মাকো বলেছেন, মি. কোমুরোকে কেন্দ্র করে যেসব ভুল খবর পরিবেশন করা হচ্ছে তাতে তিনি ভীত, দুঃখিত এবং এর ফলে তিনি অশান্তিতে ভুগছেন। কেই-র স্থান কেউ নিতে পারবে না। আমাদের জন্য বিয়ে একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত, বলেন তিনি। বিয়ের অনুষ্ঠানের আগে মি. কোমুরো তার মাথার পেছনে চুলির ঝুঁটি কেটে ফেলেছেন। স্ত্রীকে রক্ষা ও সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, আমি মাকোকে ভালবাসি। আমি যাকে ভালবাসি তার সঙ্গে আমি আমার সারা জীবন কাটাতে চাই।

জাপান ছেড়ে চলে যাচ্ছেনঃ ধারণা করা হচ্ছে এই দম্পতি এখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। মি. কোমুরো সেখানে একজন আইনজীবী হিসেবে কাজ করছেন। মিস মাকোর এই ঘটনাকে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও মেগান ম্যার্কলের বিয়ের সাথে তুলনা করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে “জাপানের হ্যারি ও মেগান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী কয়েকদিন মিস মাকো জাপানে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এসময় তিনি যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার প্রস্তুতি নেবেন। এর মধ্যে তার জীবনের প্রথম কোন পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়টিও রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 5 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 10 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 14 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 15 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 21 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 21 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক