admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ
সীমান্তের ওপারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। বাংলাদেশের সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারো বাড়ছে মরণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু। রাজ্যটির বিগত ৮ দিনের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর। এ নিয়ে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। খবরে বলা হয়েছে, গত ২১ থেকে ২৮ অক্টোবরের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গেছে। গত ২১ অক্টোবর রাজ্যটিতে করোনা শনাক্ত হয়েছিল ৮৩৩ জনের। তবে গতকাল বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৯০ জন।

তার আগের দিন গত বুধবার এই সংখ্যা ছিল ৯৭৬ জন। গত ২৭ অক্টোবর শনাক্ত হয়েছিল ৮০৬ জন। আলোচন্য ৮ দিনের মধ্যে সবচেয়ে কম ৮০৫ জন শনাক্ত হয়েছিল গত ২৫ অক্টোবর। ওই দিন শনাক্তের হার ছিল সর্বোচ্চ ২ দশমিক ৭৭ শতাংশ। এ ছাড়া গত ২২ অক্টোবর ৮৪৬, ২৩ অক্টোবর ৯৭৪ এবং ২৪ অক্টোবর আক্রান্তের সংখ্যা ছিল ৯৮৯ জন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত ৮ দিনের তথ্য বিশ্লেষণ যেমন শনাক্তের সংখ্যা বৃদ্ধির বিষয়টি দেখা গেছে, তেমনি এই সময়ে পশ্চিমবঙ্গ রাজ্যে মৃত্যুর হারও বেড়েছে।
এর মধ্যে গত ২১ অক্টোবর রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। আর গতকাল বৃহস্পতিবার মারা যায় ১৫ জন। এ ছাড়া গত বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যে করোনায় মৃত্যু হয় ৩০ জনের। গত ২৫ অক্টোবর ১০ এবং ২৬ অক্টোবর মারা গেছেন ১১ জন। অন্যদিকে, গত ২২ অক্টোবর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের এ রাজ্যটিতে করোনায় মোট ১৪ জনের মৃত্যু হয়।