হোম
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান মারা গেছেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২১ ১:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

পাকিস্তানের পরমাণু কর্মসুচির জনক প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান (এ কিউ খান) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। স্বাস্থ্যের অবনতি হওয়ার পর আজ রোববার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক বোমা তৈরির জন্য ডক্টর এ কিউ খানকে বীর হিসেবে শ্রদ্ধা করা হয়। জিও টিভি। খবরে বলা হচ্ছে, পাকিস্তানের এই পরমাণু বিজ্ঞানীর স্বাস্থ্যের অবনতি শুরু হয় গতকাল শনিবার রাতে।

শ্বাসকষ্ট অনুভব করলে আজ রোববার সকাল ৬টায় একটি অ্যাম্বুলেন্সে কেআরএল হাসপাতালে আনা হয়। এরপর তার ফুসফুসে রক্তক্ষরণ শুরু হলে স্বাস্থ্য আরও খারাপ হয়ে যায়। চিকিৎসকরা বিখ্যাত এই বিজ্ঞানীর জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেন, তবে বাঁচাতে পারেননি। সকাল ৭টা ৪ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা বলেছেন, আবদুল কাদির খান ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেছেন।

হাসপাতাল প্রশাসন এই বিজ্ঞানীর মরদেহ তার ই-৭ বাসভবনে স্থানান্তর করেছে। তার জানাজার নামাজ ইসলামাবাদের ফয়সাল মসজিদে বিকেল সাাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। জিও নিউজের সাথে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এই পরমাণু বিজ্ঞানীর প্রশংসা করেন এবং বলেন, এ কিউ খানের জীবন বাঁচাতে সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। পাকিস্তান যখন একটি সংবেদনশীল সময় পার করছে তখন তিনি দূরদর্শী নেতা ছিলেন। তিনি আসলেই একজন মহসিন-ই-পাকিস্তান।

১৯৯৮ সালের মে মাসে পাকিস্তান যখন পরমাণু পরীক্ষা চালিয়ে ভারতকে উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়, তখন এ কিউ খান রাতারাতি জাতীয় বীর হয়ে ওঠেন। শুধু পাকিস্তান নয়, পুরো ইসলামী বিশ্বে তিনি একজন বীর। ওই পারমাণবিক পরীক্ষার পর পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তি এবং বিশ্বের মধ্যে পরমাণু অস্ত্রধারী সপ্তম দেশ হয়ে ওঠে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 5 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 7 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 13 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 17 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 17 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 24 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 24 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক