হোম
আন্তর্জাতিক

সৌদি বিমানবন্দরে হামলায় আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

সৌদি বিমানবন্দরে হামলায় আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি। সৌদি আরবের কিং আবদুল্লাহ বিমানবন্দরে অন্তত দুটি ড্রোন হামলার খবর দিচ্ছে বার্তা সংস্থাগুলো, যাতে আহতদের মধ্যে অন্তত তিনজন বাংলাদেশি রয়েছেন বলে জানা যাচ্ছে। দেশটিতে বহুসংখ্যক বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছে, যাদের অনেকেই বিমানবন্দরগুলোতে নানা কাজে নিয়োজিত। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জাযানে অবস্থিত এই বিমানবন্দরে প্রথম ড্রোন হামলাটি হয় শুক্রবার গভীর রাতে। পরের হামলাটি হয় শনিবার ভোরে।

জোটের একজন মুখপাত্রের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রথম হামলাতে তিনজন বাংলাদেশি, ছয়জন সৌদি নাগরিক এবং একজন সুদানের নাগরিক আহত হন। বিমানবন্দরের সামনের জানালা ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন ঐ মুখপাত্র। বিষ্ফোরকবাহী দ্বিতীয় ড্রোনটিকে শনিবার সকালে চিহ্নিত করা হয়। তবে এটির আঘাতে কোন হতাহত হয়েছে কীনা সেটা জানাতে পারেনি জোট।

রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে কিং আবদুল্লাহ বিমানবন্দরে কার্যক্রম এখন স্বাভাবিক আছে। রয়টার্স বলছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠি হুতি নিয়মিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে হুতি গ্রুপের কেউ এই হামলার দায় স্বীকার করেনি। সৌদি নেতৃত্বাধীন সামরিক এই জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনে তৎকালীন প্রেসিডেন্ট আব্দরাবুহ মানসুর হাদির সমর্থনে ইরানের সমর্থনপুষ্ট হুতি গ্রুপের বিরুদ্ধে লড়াই করে আসছে। জাযান এলাকাটি ইয়েমেন সীমান্তের কাছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি বলছে, শুক্রবারের হামলায় পাঁচজন আহত হবার খবর দিচ্ছে। বার্তা সংস্থাটি বলছে, একটি উড়ন্ত বস্তু কিং আবদুল্লাহ বিমানবন্দরে এসে পড়ে এবং যারা আহত হয়েছেন তাদের আঘাত গুরুতর নয়। ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে লড়াইরত হুতিরা সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশ কিছু হামলা চালিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার আভা বিমানবন্দরে একটি বিষ্ফোরকবাহী ড্রোন হামলায় চারজন শ্রমিক আহত হয়। তবে সৌদি জোটের বক্তব্য তাদের আঘাতও গুরুতর ছিল না।

৩১শে অগাস্ট একই বিমানবন্দরে আরো একটি ড্রোন হামলা হয়, যেখানে আটজন আহত হয় এবং একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলী পার্বত্য এলাকা আভা একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। সাম্প্রতিক হামলাগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। গত অগাস্ট থেকেই ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলার পরিমাণ বেশ বাড়িয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 13 hours আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 14 hours আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 18 hours আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 18 hours আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 18 hours আগে

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 2 days আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক