হোম
আন্তর্জাতিক

ইকুয়েডরের গুয়াকিলের একটি কারাগারে বন্দুকযুদ্ধ, নিহত ২৪ জন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:০২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ইকুয়েডরের গুয়াকিলের একটি কারাগারে বন্দুকযুদ্ধ, নিহত ২৪। ইকুয়েডরের গুয়াকিলের একটি কারাগারে বন্দিদের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে ২৪ জন বন্দি নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। বন্দিদের দুপক্ষ আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড সজ্জিত ছিল। মঙ্গলবার দেশটির জাতীয় কারাগার ব্যুরো (এসএনএআই) এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাউস্তে বুয়েনানো বলেন, বন্দিদের গুলি করে ও হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে। ফ্রেন্সটুয়েন্টিফোর ডটকম।

দেশটির প্রেসিডেন্ট গিলার্মো লাসো এক টুইট বার্তায় বলেছেন, মঙ্গলবারের ঘটনার পর লিটোরাল পেনিটেন্সিয়ারিতে পরিস্থিতি মোবাবেলায় নতুন আদেশ দেওয়া হয়েছে। ইকুয়েডরের কারাগার ব্যবস্থা মেক্সিকান ড্রাগ গ্যাংগুলোর সাথে যুক্ত। এ কারণে বন্দিদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এর পেছনে সিনালোয়া ও জালিস্কো নামে দুটি মাদক চোরাচালান গ্রুপ জড়িত। গুয়াকিলে ইকুয়েডরের প্রধান বন্দর শহর, যেখান থেকে কোকেনের চালান যায় দক্ষিণ আমেরিকায়। উত্তর আমেরিকা থেকে চালানগুলো আসে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাঠানোর একটি প্রধান কেন্দ্র গুয়াকিল।

গত সপ্তাহে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে দুটি পিস্তল, একটি রিভলবার, প্রায় ৫০০ রাউন্ড গুলি, একটি হ্যান্ড গ্রেনেড, বেশ কয়েকটি ছুরি, ডিনামাইটের দুটি স্টিক এবং গুয়াকিল কারাগার থেকে বিস্ফোরক বাজেয়াপ্ত করে। দুই সপ্তাহ আগে গুয়াকিলের ৪নং কারাগারে ড্রোন হামলা হয়েছিল যা একটি আন্তর্জাতিক চোরাচালান গোষ্ঠীর মধ্যে যুদ্ধের অংশ বলে মনে করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইকুয়েডরের কারাগার ব্যবস্থায় ২৯ হাজার বন্দির জন্য প্রায় ৬০টি নানা সুযোগ-সুবিধা বিদ্যমান। কিন্তু অতিরিক্ত ভিড় ও রক্ষীদের অভাবে কারাগারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। দেশটির মানবাধিকার ন্যায়পাল বলেছেন, ২০২০ সালে কারাগারে ১০৩টি হত্যার ঘটনা ঘটেছে। জুলাই মাসে দুটি কারাগারে দাঙ্গায় সাতাশজন বন্দি নিহত হয়। ওই ঘটনায় সরকার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 26 minutes আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 6 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 9 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 14 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 18 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 18 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 1 day আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক