admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২১ ৯:২৮ পূর্বাহ্ণ
বাংলাদেশি প্রবাসী কর্মী পরীক্ষামূলক ৪৬ জন প্রবাসীর আমিরাত যাত্রা। বাংলাদেশি প্রবাসী কর্মী ফ্লাইটের ৬ ঘণ্টা আগে একটি মোবাইল আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে পরীক্ষামূলক ভাবে ৪৬ জন সংযুক্ত আরব আমিরাত গেছেন। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে পৌঁছার পর আবারও তাদের কোভিড-১৯ টেস্ট করা হবে।
জানা যায়, আজ বুধবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আমিরাতের দুবাই শহরে যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান। তিনি জানান, একটি মোবাইল ল্যাবে ঢাকা বিমানবন্দর এলাকায় তাদের কোভিড-১৯ পরীক্ষা হয়েছে। নেগেটিভ রিপোর্ট আসার পর তাদের বোর্ডিং করা হয়েছে।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ তিনি জানান, পরীক্ষামূলকভাবে ৫০ জনকে করোনা পরীক্ষা করে আজ বুধবার রাতে আমিরাত পাঠানো হচ্ছে। ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আবার তাদের আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা করবে আমিরাত কর্তৃপক্ষ।
ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, উভয় পরীক্ষার ফলাফল যদি একই হয়, তাহলে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা। আর ফলাফল কোভিড-১৯ পজিটিভ হলে করোনা প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেবে আমিরাত সরকার তাদের। সেক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীকে আইসোলশন বা কোয়ারেন্টাইনে রাখা হতে পারে।