admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে এবার রকেট হামলা, প্রচণ্ড বিস্ফোরণ। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এবার রকেট হামলা হয়েছে। আজ রোববার বিমানবন্দর সংলগ্ন এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেশটির টোলো নিউজ জানায়, বিমানবন্দরের পাশের বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর সেখানকার আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

এমন চিত্র দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা অনেকগুলো ছবিতেও। বিষয়টি আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন উল্লেখ করে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় হতাহতের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিমানবন্দরটিতে আরেক দফা হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। এর ২৪-৩৬ ঘণ্টার মধ্যে এই হামলার ঘটনা ঘটলো।
এর আগে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১৩ জন মার্কিন সেনাও রয়েছেন। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা।