হোম
আন্তর্জাতিক

ভারতের বেঙ্গালুরু রহস্য জনক বিকট শব্দে কাঁপলো!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জুলাই, ২০২১ ১০:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতের বেঙ্গালুরু রহস্য জনক বিকট শব্দে কাঁপলো! রহস্যময় এক বিকট শব্দে কেঁপে উঠেছে ভারতের বেঙ্গালুরু শহর। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটলেও রহস্যের জট খোলেনি এখনো। হঠাৎ উদ্ভূত হওয়া ওই শব্দের তীব্রতা এতই বেশি ছিল যে, বাড়িঘরের জানলা-দরজা রীতিমতো কাঁপতে শুরু করে। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা নানাভাবে শেয়ার করেছেন শহরের বাসিন্দারা। কিন্তু প্রশ্ন হলো এই রহস্যময় শব্দের উৎস কী?

প্রথমদিকে অনেকে মনে করেন যে, গত বছরের মতো শহরের ওপর দিয়ে কোনো যুদ্ধবিমান পরীক্ষামূলকভাবে উড়ানো হয়েছে, সে কারণে ওই বছরের সোনিক বুমের মতো এবারের কান ফাটানো শব্দের উৎপত্তি হয়েছে। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুক্রবার তাদের তেমন কোনো বিমান উড়ানো হয়নি। স্বাভাবিকভাবেই এর ফলে রহস্য আরো ঘণীভূত হয়েছে।

এ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেঙ্গালুরুর এক মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর কোনো বিমান উড়ানোর সঙ্গে বেঙ্গালুরুর ওই তীব্র শব্দের কোনো সম্পর্ক নেই। তাছাড়া ওই সময় শহরের আকাশে বিমানবাহিনীর কোনো বিমান উড়ানো হয়নি। এদিকে, হিন্দুস্তান অ্যারনেটিক্স লিমিটেড (এইচএএল) এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাদের পক্ষ থেকে বিমানবন্দরে যুদ্ধবিমান উঠানামা করার কথা স্বীকার করা হয়েছে। তবে শুক্রবার দুপুরের ওই রহস্যময় শব্দের কারণ সম্পর্কে সংস্থাটির পক্ষ থেকে কোনো মন্তব্যই করা হয়নি বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিকভাবেই রহস্য আরো ঘোরতর হচ্ছে। এ নিয়ে টুইটারে ছড়িয়ে পড়েছে নানা মতামত। সামাজিক মাধ্যমের এসব মন্তব্য থেকে জানা যায়, পূর্ব বেঙ্গালুরু, দক্ষিণ বেঙ্গালুরু, বেনসন টাউন, উলসুর, সরজাপুর অঞ্চল ও অন্যান্য এলাকায় ওই বিকট শব্দ শুনতে পাওয়া গেছে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ২১ মে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে পরীক্ষামূলক একটি যুদ্ধবিমান আকাশে উড়ানো হয়। ওই বিমানের শব্দে সে সময় কেঁপে উঠেছিল শহরের বহু এলাকা। কিন্তু এবার রহস্যের জট না খোলায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ও গুঞ্জনের মাত্রাটা বেড়ে গেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 7 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 12 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 18 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 20 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক