admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মে, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
ভারতে ব্ল্যাক ফাঙ্গাস বা কাল ছত্রাককের আক্রমণের শিকার , মহামারি ঘোষণা। চিকিৎসাবিদ্যার ভাষায় বলা হয় মিউকোর মাইকোসিস। করোনাভাইরাসে আক্রান্তরাই এই ছত্রাকের আক্রমণের শিকার হচ্ছেন। করোনা থেকে সেরে ওঠার পরও অনেকে ব্ল্যাক ফাঙ্গাসের মাধ্যমে সংক্রমিত হচ্ছেন।মূলত, করোনার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন তলানিতে গিয়ে ঠেকে, সেই সুযোগে এটি মানুষকে আক্রমণ করে। ভারতে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে এই ছত্রাক। সংক্রমণের পাশাপাশি মারা গেছেন বেশ কয়েকজন। ইতোমধ্যে এর অস্তিত্ব পাওয়া গেছে গুজরাট, তামিলনাড়ু, তেলঙ্গানা, রাজস্থান ও পশ্চিমবঙ্গে। এ নিয়ে করোনার সঙ্কটের মধ্যে নতুন উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে।
ভয়ের কারণ আছে বাংলাদেশের জন্যও। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও এটি ছড়িয়ে পড়েছে অনেকের দেহে। ইতোমধ্যে এই ছত্রাকে সংক্রমিত হয়ে রাজ্যটিতে এক নারীর মৃত্যু হয়েছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের হরিদেবপুরের বাসিন্দা শম্পা চক্রবর্তী করোনায় আক্রান্ত হন। পাশাপাশি তিনি ব্ল্যাক ফাঙ্গাসেও (মিউকরমাইকোসিস) আক্রান্ত ছিলেন। একই সঙ্গে তার ডায়াবেটিসের সমস্যাও ছিল। তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল। পাশাপাশি চলছিল ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসাও। কিন্তু তার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।