admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মে, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
চীন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো। সম্প্রতি ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় আহত ফিলিস্তিনিদের সহায়তায় চিকিৎসা সরঞ্জামাদি পাঠানো হয়েছে বলে জানিয়েছে চীন। ১১ দিনের ইসরায়েল-হামাস সংঘাতের পর আজ শুক্রবার ভোররাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর পরই বেইজিংয়ের পক্ষ থেকে এই ঘোষণা আসলো। চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার মুখপাত্র তিয়ান লিন আজ শুক্রবার এ ঘোষণা দিয়েছেন বলে খবর দিয়েছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু। তিনি বলেছেন, ‘আহতদের চিকিৎসা এবং উদ্বাস্তুদের পুনর্বাসনে ফিলিস্তিনি সরকারকে মানবিক সহায়তা দেবে চীন।
খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিদের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার একটি কার্যক্রম বৃহস্পতিবার শুরু করেছে বেইজিং।অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ান আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন যে, জরুরি সহায়তা হিসেবে ফিলিস্তিনে ১০ লাখ ডলার এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের ত্রাণ তহবিলে আরো ১০ লাখ ডলার দেবে চীন। এ ছাড়া ফিলিস্তিনিদের জন্য ২ লাখ করোনার ভ্যাকসিন সরবরাহ করা হবে।
প্রসঙ্গত, গত কয়েক দিনে গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আনার চেষ্টা করে বেইজিং। কিন্তু কয়েক দফায় এই প্রচেষ্টা ব্যর্থ হয় ওয়াশিংটনের ভেটো দেওয়ায়।অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ান আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন যে, জরুরি সহায়তা হিসেবে ফিলিস্তিনে ১০ লাখ ডলার এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের ত্রাণ তহবিলে আরো ১০ লাখ ডলার দেবে চীন। এ ছাড়া ফিলিস্তিনিদের জন্য ২ লাখ করোনার ভ্যাকসিন সরবরাহ করা হবে।