হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ভারতের ব্যর্থতা বিশ্বকে আরও বেশি চীনের টিকার প্রতি আগ্রহী করে তুলেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মে, ২০২১ ৯:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ভারতের ব্যর্থতা বিশ্বকে আরও বেশি চীনের টিকার প্রতি আগ্রহী করে তুলেছে। করোনা মহামারির পর থেকেই টিকা তৈরিতে মোড়ল রাষ্ট্রগুলো প্রতিযোগিতা করে আসছে। এ প্রক্রিয়ায় যুক্ত হয় ভারতও। কিন্তু টিকা উৎপাদনে যুক্তরাষ্ট্র ও ভারতের ব্যর্থতা বিশ্বকে আরও বেশি চীনের টিকার প্রতি আগ্রহী করে তুলেছে। অথচ শুরু থেকেই চীনের টিকার কার্যকারিতা নিয়ে পশ্চিমারা বিতর্কের জন্ম দেয়। গত কয়েক সপ্তাহে অনেক উন্নত দেশও চীনের টিকা নিতে চুক্তি করে। যদিও তখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বেইজিং উদ্ভাবিত টিকার জরুরি ব্যবহারে অনুমতি দেয়নি। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ টিকা সংকটে দ্বিপক্ষীয়ভাবে চীনের সাথে চুক্তি করেই চলেছে। বাংলাদেশও ইতোমধ্যে চীনের সিনোফার্মার টিকা পেতে চুক্তি করেছে এবং চীন সরকারের উপহারের ৫ লাখ ডোজ শিগগরিই ঢাকা পৌঁছবে।

china vaccine h

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো আগেই তাদের দেশে চীনের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। এমন প্রেক্ষপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। ফলে এটি এখন সংস্থাটির কোভ্যাক্স উদ্যোগে যুক্ত হবে।

এর আগ পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও। পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত করোনার টিকাগুলোর মধ্যে এটাই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল। ইতোমধ্যে চীনসহ আরও ৪৫টি দেশের লাখ লাখ মানুষকে চীনের টিকা দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো। চীনের বিশেষজ্ঞ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈশ্বিক স্বাস্থ্য কাউন্সিলের জ্যেষ্ঠ গবেষক ইয়ানজং হুয়াং বলেন, চীন শুধু বিশ্বের বৃহৎ রপ্তানিকারক দেশে পরিণত হয়নি। বাস্তবতা হলো, অনেক দেশের একমাত্র বিকল্প এ টিকা। কারণ, তারা অর্থ ঢেলেও অন্য দেশের টিকা পায়নি।

বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারি চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ধীরে পদক্ষেপ নিয়েছে। টিকা উৎপাদনে তাদের ধীরগতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একাধিকবার উষ্মা প্রকাশ করেছে। বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদন ভারতের সেরাম ইনস্টিটিউটে হওয়ার কথা থাকলেও তা হয়নি। অগ্রিম অর্থ নিয়েও তারা বিভিন্ন দেশে টিকা রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়েছে। ভারতে করোনা এখন নিয়ন্ত্রণের বাইরে। আর এসব বিষয় চীনের টিকার গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলেছে। বেইজিংও এ সুযোগ কাজে লাগিয়ে টিকা দিয়ে তার ভূরাজনৈতিক ভিত শক্ত করছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 1 hour আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 18 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 22 hours আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 24 hours আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 24 hours আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 24 hours আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক