হোম
আন্তর্জাতিক

ভারতের অক্সিজেন রপ্তানি বন্ধ, বাংলাদেশে কোন প্রভাব পড়বে কি?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতের অক্সিজেন রপ্তানি বন্ধ, বাংলাদেশে কোন প্রভাব পড়বে কি ?  করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের মুখে ভয়াবহ অক্সিজেন সংকটের কারণে ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ গত কয়েকমাসে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এবং অক্সিজেন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে এখনো অক্সিজেন নির্ভর রোগীর সংখ্যা কম থাকায় অক্সিজেনের ঘাটতি হবে না বলেই তারা আশা করছেন। তবে কোন কারণে অক্সিজেনের চাহিদা বেড়ে গেলে সংকটের আশঙ্কা আছে বলে মনে করেন তারা।

অক্সিজেনের যোগান ও চাহিদাঃ বাংলাদেশে গড়ে প্রতিদিন ১০০-১২০ টনের মতো অক্সিজেনের দরকার হয়। কিন্তু মার্চ মাসে করোনা সংক্রমণ অনেক বেড়ে যাওয়ার পর সেই চাহিদা দৈনিক ৩০০ টন পর্যন্ত উঠেছিল। তবে সম্প্রতি আবার সেটা আগের অবস্থায় ফিরে এসেছে। এই চাহিদার একটি অংশ দেশেই উৎপাদিত হয়, বাকিটা প্রধানত ভারত থেকে আমদানি হয়।

বাংলাদেশের একটি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসলাম অক্সিজেনের প্রধান পরিচালন কর্মকর্তা বদর উদ্দিন আল হোসেন বিবিসি বাংলাকে বলছেন, এক সপ্তাহ আগের তুলনায় এখন বরং বাংলাদেশে অক্সিজেনের চাহিদা বরং কিছুটা কমে এসেছে। আগের সাথে তুলনা করছে বলা যায়, তিন ভাগের একভাবে, মানে আগের মতোই চাহিদা নেমে এসেছে। তাই তিনি আশা করছেন, ভারত অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিলেও তাতে বাংলাদেশে কোন সমস্যার তৈরি হবে না। তবে যারা পুরোপুরি আমদানি-নির্ভর, তাদের কিছুটা জটিলতায় পড়তে হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

বিশেষ করে সরকারি হাসপাতালগুলোয় সেসব ঠিকাদারী প্রতিষ্ঠান অক্সিজেন সরবরাহ করে, তারা নিজেরা কিছুটা উৎপাদন করলেও, বড় অংশটি ভারত থেকে আমদানি করে। জানা গেছে যেসব প্রতিষ্ঠান শিল্পকারখানায় অক্সিজেন সরবরাহ করতো, তারা আপাতত সেখানে সরবরাহ বন্ধ করে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করছে। করোনা সংক্রমণ বাড়লে পরিস্থিতি নিয়ে আশঙ্কা

বাংলাদেশে এখন প্রতিদিন প্রায় তিন হাজার করোনাভাইরাস রোগী শনাক্ত হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট রোগী শনাক্ত হয়েছে লাখ ৪৮ হাজার ৬২৮ জন। মৃত্যু হয়েছে ১১ হাজারের বেশি মানুষের। অক্সিজেন খাতের সাথে সংশ্লিষ্টরা বলছেন, হঠাৎ করে যদি করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়ে যায়, তাহলে অক্সিজেনের চাহিদা আর যোগানের একটা সংকট তৈরি হতে পারে। কিন্তু তখনো বিকল্প উৎস থেকে অক্সিজেন সংগ্রহ করার পথ বাংলাদেশের রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক ও মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন বিবিসি বাংলাকে বলছেন, ”ভারত অক্সিজেন সরবরাহ বন্ধ করলেও আমাদের কোন সমস্যা হবে বলে মনে হয় না। তারপরেও আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখছি।

বাংলাদেশে যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করে, এ রকম বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা এর মধ্যেই কথা বলতে শুরু করেছি। যদি প্রয়োজন পড়ে, তাহলে তারা মেডিকেল অক্সিজেন সরবরাহ করবে। ইসলাম অক্সিজেনের কর্মকর্তা বদর উদ্দিন আল হোসেনও বলছেন, অক্সিজেনের চাহিদা যদি আরও বেড়ে যায়, তখন আমরা শিল্প খাতের অক্সিজেন মেডিকেল খাতে পরিবর্তন করে নিয়ে আসবো। আরও যে কয়েকটি কারখানা অলস পড়ে আছে, সেগুলোও চালু করা যায়। আমরা এর মধ্যেই এরকম দুইটি কারখানা চালু করেছি। তারপরেও দরকার হলে চায়না, সিঙ্গাপুর থেকে অক্সিজেন আমদানি করে আনা যাবে। ফলে চাহিদা বাড়লেও অক্সিজেনের সংকট তৈরি হবে না বলেই তিনি মনে করছেন।

ভারত থেকে শিক্ষা নিয়ে একটা পরিকল্পনা তৈরি করতে হবেঃ তবে ভারতের এই অক্সিজেন সংকট থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের আগাম পরিকল্পনা নেয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, হঠাৎ করে কোন সংকটের মুখে না পড়ে, সেজন্য আগে থেকেই বিকল্প ব্যবস্থা রাখা উচিত। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. বে-নজীর আহমেদ বিবিসি বাংলাকে বলছেন, ভারতের অবস্থা দেখে বাংলাদেশের এখনই একটি পরিকল্পনা নেয়া উচিত। প্রথমে দেখতে হবে আমাদের দৈনিক রোগীর সংখ্যা কতো, তাদের কতজনের অক্সিজেন দরকার হতে পারে, কি পরিমাণ অক্সিজেন লাগবে, আগামী ১৫ দিন বা একমাসে আমাদের কতটা অক্সিজেন লাগবে ইত্যাদি বিবেচনায় রেখে একটি সমন্বিত পরিকল্পনা হাতে নেয়া উচিত। তিনি বলছেন, সেই সঙ্গে ঢাকার বাইরের হাসপাতালগুলোতেও যেন অক্সিজেনের সরবরাহ নিশ্চিত থাকে, যেখানে অক্সিজেন আছে কিন্তু রোগী কম, সেখানে রোগী বা অক্সিজেনের সমন্বয় নিশ্চিত করা-ইত্যাদি ব্যবস্থাও গ্রহণ করতে হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 3 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 20 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 24 hours আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 1 day আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 1 day আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 1 day আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক