হোম
নির্বাচিত কলাম

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল তৃতীয় দিনের মতো সহিংসতা, হতাহতের খবর।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল তৃতীয় দিনের মতো সহিংসতা, হতাহতের খবর। বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে বিক্ষোভে হতাহতের ঘটনার জেরে ডাকা হরতালে আজও উত্তাল অবস্থায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আজ ব্রাহ্মণবাড়িয়ার আরো দুজনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে টানা তিনদিনের সহিংস বিক্ষোভে অন্ততঃ বারো জনের মৃত্যু হলো। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. সৌকত হোসেন বিবিসিকে বলেন, আজ হরতাল চলাকালে যে সংঘর্ষ হয়েছে সেখান থেকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। সেখানেই তারা মৃত্যুবরণ করেন। এর বাইরে আর কোন তথ্য দেননি ড. হোসেন।

নারায়ণগঞ্জে রাস্তা অবরোধ করে হরতাল পালন করার সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় হেফাজতে ইসলামের সমর্থকরা।

তবে স্থানীয় সংবাদদাতারা বলছেন, হেফাজতে ইসলামের সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে অনেক মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে ধারাবাহিক বিক্ষোভের পর আজ হরতাল পালন করছে হেফাজতে ইসলাম। হরতালে নানা জায়গায় অবরোধ ও সংঘাতের ঘটনা ঘটলেও ব্রাহ্মণবাড়িয়াতেই সহিংসতার ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। হরতালের সমর্থকরা বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। হামলাকারীরা ভূমি অফিস, সরকারি গণগ্রন্থাগার, জেলা শিল্পকলা একাডেমিসহ বেশ কিছু সরকারি ও বেসরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া যাচ্ছে।

মি. হৃদয় আরো জানাচ্ছেন বিক্ষোভকারীরা একটি যাত্রীবাহী ট্রেনেও হামলা চালায়, এতে কয়েকজন আহত হয়। এই ঘটনার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে যাতায়াত করা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে হরতালের সর্বশেষ যেসব জায়গায় সবচেয়ে বড় সহিংসতা হয়েছে তার মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের হাটহাজারি। ব্রাহ্মণবাড়িয়াতেই শনিবার পুলিশ ও বিজিবির সাথে সংঘর্ষে অন্তত ৫ জন বিক্ষোভকারী মারা যান।

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করে হেফাজতে ইসলামের সমর্থকরা।

রাতের বেলা ৬ষ্ঠ একজনের মৃত্যুর খবর স্থানীয় সংবাদদাতারা জানাচ্ছেন। তবে তরফ থেকে সেটা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। শুক্রবারও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভে পুলিশের গুলিতে এক জন নিহত হয়। এদিন ঢাকায় ও চট্টগ্রামের হাটহাজারিতেও ব্যাপক সহিংস বিক্ষোভ হয়। হাটহাজারিতে পুলিশের গুলিতে মারা যায় ৫ জন। রবিবার এখন পর্যন্ত আরো দুজনের মৃত্যুর খবর এলো সেখান থেকে। হাটহাজারি থেকে সংবাদদাতারা জানাচ্ছেন, হেফাজতে ইসলামের সমর্থকরা আজও খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে রয়েছেন। তারা সড়কের উপর ইটের দেয়াল তুলে দুদিন ধরে সড়কে যান চলাচল বন্ধ করে রেখেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালের সমর্থনে বিক্ষোভ দেখিয়েছে একদল বিক্ষোভকারী। স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে সেখানে পুলিশ ও বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। বিক্ষোভকারীদের হাতে লাঠি এবং ইটের টুকরা দেখা গেছে। এছাড়া হবিগঞ্জে হরতালের সমর্থনে একদল মানুষ মহাসড়ক অবরোধ করেছে বলে খরব পাওয়া গেছে। ঢাকার মোহাম্মদপুরেও হরতালের সমর্থনে হেফাজতে ইসলাম পথ সভা করেছে বলে জানা গেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দেশীয় মাছ পোনা অবস্থায় বিনাশ।
রংপুর 4 hours আগে

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রংপুর 19 hours আগে

মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা
জাতীয় 19 hours আগে

দিনাজপুরে ৭ লাখ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় অভিযুক্ত কারাগারে।
আইন-বিচার 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 3 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 4 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 4 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 4 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক