admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
মোঃ: দুলাল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় থানায় আখানগড় ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন কেন্দের পাশে লেইটি হাড়ি পুকুরে শুক্রবার ১৯ ই মার্চ একটি ৭৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার করে রুহিয়া থানা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়ঃসেখানে বেশ কিছু শ্রমিক পুকুর খনন করতেছিলো,পুকুর খনন শেষ করে শ্রমিকরা চলে যান।পরে স্থানীয় লোকজন পুকুর পাড়ে গেলে কষ্টি পাথরটি দেখতে পায়,পরে পুলিশকে জানান,পুলিশ এসে ঘটনাস্থল থেকে কষ্টিপাথর টিকে উদ্ধার করে নিয়ে যান।
সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন,সেখানকার স্থানীয় জনগন বিষয়টি আমাদের অবগত করলে আমরা তাৎক্ষনিক সেখানে যাই,গিয়ে পাথরের সেই বিষ্ণুমূর্তি টি উদ্ধার করি।পাথরের সেই বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি।তবে বিষ্ণুমূর্তিটি কষ্টিপাথরের কিনা তা নিশ্চিত করা যায় নাই।পরীক্ষা-নিরীক্ষা করার পরই বুঝা যাবে সেটি কষ্টিপাথরের কিনা তাছাড়া কষ্টিপাথর বলা সম্ভব নয় বলে জানান ওসি।