admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় শনিবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী কমিটির নেতৃত্বে কবিরুল ইসালাম কবিরকে (দৈঃ যায়যায় দিন) সভাপতি ও মিজানুর রহমান মিজানকে দৈঃ ভোরের ডাক) সাধারণ সম্পাদক করে হরিপুর উপজেলা প্রেসকাবের ১১ সদস্য বিশিষ্ঠ কার্য্যনির্বাহী কমিটির ঘোষনা করা হয়েছে ৷
১৩ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলা হরিপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা প্রেসকাবের কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মোজাফফর আহম্মেদ মানিক, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম প্রধান, হরিপুর অনলাইন জার্নালিষ্টের সভাপতি আনোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।