admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২১ ১২:০৩ অপরাহ্ণ
চলতি মাসে ঢাকা সফরে আসছেন দক্ষিণ এশিয়ার ৪ শীর্ষ নেতা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা সফর করবেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পতাকা যারা ঢাকা সফরে আসছেন তারা হলেন- মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে।

ইবরাহিম মোহামেদ সলিহ, মাহিন্দা রাজাপাকশে, নরেন্দ্র মোদি ও বিদ্যা দেবী ভান্ডারি।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমরা ১০ দিনব্যাপী ( ১৭ থেকে ২৬ মার্চ) বড় আকারে অনুষ্ঠানের আয়োজন করছি। এই সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ার চার শীর্ষ নেতা ঢাকা সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আগত মেহমানরা স্বাধীনতা, বঙ্গবন্ধু বা অন্য বিষয়ে একটি করে লেকচার দেবেন। পাশাপাশি পাশাপাশি দ্বি-পাক্ষিক আলোচনাও অনুষ্ঠিত হবে।
ধারাবাহিকভাবে- ইবরাহিম মোহামেদ সলিহ, মাহিন্দা রাজাপাকশে, নরেন্দ্র মোদি ও বিদ্যা দেবী ভান্ডারি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৭-১৮ মার্চ ঢাকা সফর করবেন মালদ্বীপের রাষ্ট্রপতি। নেপালের রাষ্ট্রপতি ঢাকা সফর করবেন ২২-২৩ মার্চ। আর ২৬-২৭ মার্চ ঢাকা সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী। তবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। ১৯ থেকে ২০ মার্চ তিনি ঢাকা সফর করতে পারেন বলে মনে করা হচ্ছে।