admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ
শীতের বিদায় ঘণ্টা জানিয়েছেন আবহাওয়াবিদ । আজ বৃহস্পতিবার সকালে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আরিফ হোসেন। তিনি জানান, শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আরো কিছু অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি রয়েছে। বাদবাকি অঞ্চলের তাপমাত্রা প্রতিদিনই ধীরে ধীরে বাড়ছে। গত কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি বলেন, সপ্তাহখানেকেরে মধ্যে দেশের অধিকাংশ অঞ্চল থেকে শীতের আবহ বিদায় নেবে। এরপর ক্রমান্বয়ে বাড়তে থাকবে তাপমাত্রা, বিদায় নিবে শীত।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, আগামী ১৭ ফেব্রুয়ারি নাগাদ দেশের পঞ্চগড় অঞ্চলে শৈত্যপ্রবাহ থাকতে পারে। এর পরই সারা দেশের তাপমাত্রা বাড়তে থাকবে।।