admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২১ ১:৪৩ অপরাহ্ণ
কুড়িগ্রাম রাজারহাটে সোমবার সকাল ১০ টায় রাজারহাট কৃষি প্রশিক্ষণ হলরুমে ৬০জন কৃষককে নিয়ে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্প ৩য় পর্যায় এর আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিকরণে রাজারহাট কৃষি অফিস এই কর্মশালার আয়োজন করেন।
কৃষক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা খাতুনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে কৃষক প্রশিক্ষণে বক্তব্য দেন মনিরুজ্জামান ডিডি কৃষি রংপুর, কৃষক প্রশিক্ষক সাইফুল ইসলাম, রংপুর, ফয়সাল আরাফাত সহ অনেকে উপস্থিত ছিলেন।