admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের অন্যতম শীতল অঞ্চল হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে। আজ রোববার সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের আজকের সর্বনিম্ন তাপমাত্রা এটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুমানা আমিন।
এদিকে, শ্রীমঙ্গলে তাপমাত্রা নিচে নামার কারণে পুরো জেলাজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। সাধারণ হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জাহেদুল ইসলাম মাসুম জানান, মাঝারি শৈত্যপ্রবাহ বইছে গোটা জেলায়। আরো বাড়তে পারে শীতের তীব্রতা এবং সেইসঙ্গে আরো কয়েকদিন শীত থাকতে পারে বলেও জানান তিনি।
এর আগে গতকাল শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে। এদিন সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ সহ সারা দেশে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের জীবন যত্রা অচল হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে এমন আবওহাওয়া চলছে।