admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২০ ৪:২৩ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ৩০ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের ৪ জন বিদেশ ফেরত যারা যিনি স্টে হোম নোটিশে ছিলেন৷ ডরমিটরি কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। তবে কমিউনিটি থেকে একজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৯ নভেম্বর নতুন ৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৮১২৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৯ জনের মৃত্যু হয়েছে। ৩১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এদের মধ্যে আইসিইউতে নেই কেউ । ২৯ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷