admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২০ ৫:৪৯ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ২৭ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে সিঙ্গাপুরে আজকে নতুন ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮১৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তদের সবাই বিদেশ ফেরত যারা স্টে – হোম নোটিশে ছিলেন৷ ডরমিটরি এবং কমিউনিটি থেকে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷ তবে গতকাল কমিউনিটিতে একজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছিলো। গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক
করোনায় আক্রান্তের সংখ্যা ২২ নভেম্বর ২০ঃ ১২ জন ৷
২৩ নভেম্বর ২০ : ৫ জন
২৪ নভেম্বর ২০ : ১৮ জন
২৫ নভেম্বর ২০ : ৭ জন
২৬ নভেম্বর ২০ : ৫ জন
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৬ নভেম্বর নতুন ১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৮১০৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৮ জনের মৃত্যু হয়েছে।
৪৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এদের মধ্যে একজন আইসিইউতে। ২০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷