হোম
আন্তর্জাতিক

সিঙ্গাপুর থেকে বাংলাদেশিদের বহিষ্কার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২০ ৭:৪৮ পূর্বাহ্ণ

সিঙ্গাপুর থেকে বাংলাদেশিদের বহিষ্কার-এম কে নিউজ

ফাইল ছবি

মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে দেশটির দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকা খবর দিয়েছে যে দেশটিতে কর্মরত ১৫ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিককে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। একই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং মালয়েশিয়া নাউ নামে একটি পত্রিকা। সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সন্দেহে একজন বাংলাদেশি এই মুহূর্তে আটক আছেন বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে। আহমেদ ফয়সাল নামে এই বাংলাদেশিকে দোসরা নভেম্বর আটক করা হয়েছে বলে দ্য স্ট্রেইটস টাইমস জানাচ্ছে।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনার পর তারা সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দিয়েছিল, যা সহিংসতায় ইন্ধন দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বলে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলেছে। সিঙ্গাপুরের পত্রিকা দ্য স্ট্রেইটস টাইমস এই খবর দিয়েছে।

তবে এসব পোস্টে কী ছিল তা কর্তৃপক্ষ জানায়নি। সিঙ্গাপুর থেকে যাদের বহিষ্কার করা হয়েছে, তারা সেখানে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন। এদিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গত মধ্যরাতে বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে ১২জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে বলে তারা শুনেছেন। এই বাংলাদেশিরা বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছুতে পারে-এমন একটা ধারনা তারা পেয়েছেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে বলেছেন।

সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিৃবতি উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় সেপ্টেম্বরের গোড়ার দিক থেকে দেশটিতে সর্বোচ্চ সর্তকাবস্থা জারি করা হয়েছে। এবং সিঙ্গাপুরে ফ্রান্সের অনুকরণে কোন হামলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আটক বাংলাদেশি ২৬ বছর বয়সী আহমেদ ফয়সালের সাথে ফ্রান্সের হামলার কোন সম্পৃক্ততা সিঙ্গাপুর কর্তৃপক্ষ পায়নি, তবে তারা প্রাথমিক অনুসন্ধানে জেনেছেন মি. ফয়সাল উগ্রপন্থী মতাদর্শে অনুপ্রাণিত এবং ধর্মের নামে সশস্ত্র সহিংসতা চালাতে পারেন এমন তথ্য তারা পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে একথা জানানো হয়েছে বলে দ্য স্ট্রেইটস টাইমস জানাচ্ছে।

তারা জেনেছে মি. আহমেদ ফয়সাল ইসলামিক স্টেটের হয়ে ইরাক ও সিরিয়ায় লড়াই করার জন্য সিরিয়া যেতে চেয়েছিলেন এবং তিনি সিঙ্গাপুরে ছুরি কেনেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়েছে মি. ফয়সাল দাবি করেন তিনি এসব অস্ত্র বাংলাদেশে ব্যবহারের জন্য কিনেছিলেন। তবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সিঙ্গাপুরে কোন সহিংস কর্মকাণ্ড ঘটানোর কোন পরিকল্পনা তার ছিল না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: পঞ্চগড়ে সিবগাতুল্লাহ।
রংপুর 13 hours আগে

জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব বললেন আইজিপি আলী
আইন-বিচার 13 hours আগে

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ।
আইন-বিচার 15 hours আগে

সাভার পৌরসভার কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু এমপির।
ঢাকা 15 hours আগে

সান্তাহারে জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস অভিযানে কাস্টমস-ভ্যাটের কঠোর বার্তা।
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কিশোর,আশঙ্কাজনক।
দুর্ঘটনা 2 days আগে

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 4 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 4 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক