হোম
আন্তর্জাতিক

চীন ভুটানের সীমানার ভেতরে আধুনিক গ্রাম বানিয়ে ফেলেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২০ ৮:৩২ পূর্বাহ্ণ

চীন ভুটানের সীমানার ভেতরে আধুনিক গ্রাম বানিয়ে ফেলেছে-এমকে নিউজ

ফাইল ছবি

চীন ভুটানের সীমানার ভেতরে আধুনিক গ্রাম বানিয়ে ফেলেছে। সেই প্যাংডা গ্রামের বাড়িঘর ভুটানের আন্তর্জাতিক সীমানার অন্তত আড়াই কিলোমিটার ভেতরে চীন একটি অত্যাধুনিক গ্রাম বানিয়ে ফেলেছে এবং চীনা নাগরিকরা সেখানে স্থায়ীভাবে বাস করছেন – এই দাবিকে ঘিরে ভারতে তোলপাড় পড়ে গেছে।
চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের একজন সিনিয়র সাংবাদিক ওই কথিত গ্রামের কয়েকটি ছবি টুইটারে পোস্ট করার পর থেকেই এ নিয়ে জল্পনার শুরু, যদিও তিনি পরে সেই টুইট মুছে দিয়েছেন।

ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতও ইতিমধ্যে দাবি করেছেন, তাদের দেশের ভেতরে চীনের কোনও গ্রাম নেই – কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও অনেকেই বলছেন যে গ্রামটির ছবি দেখা গেছে সেটি আসলে ভুটানেই। শেন শিওয়েই চীনের সরকারি সংবাদমাধ্যম সিজিটিএনের সিনিয়র একজন সাংবাদিক। তার একটি টুইট থেকেই এই গোটা কাহিনির সূত্রপাত।

শেন শিওয়েই-র সেই আলোড়ন ফেলা টুইটের স্ক্রিনশট দিনতিনেক আগে নিজের টুইটার হ্যান্ডল থেকে তিনি একটি আধুনিক পার্বত্য গ্রামের কয়েকটি ছবি পোস্ট করে লেখেন : নবনির্মিত প্যাংডা গ্রামে এখন আমাদের স্থায়ী বাসিন্দারা থাকছেন। ইয়াডং কাউন্টি থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে যে উপত্যকা, এই গ্রামটি সেখানেই। সঙ্গে তিনি গ্রামের লোকেশনের একটি মানচিত্রও সংযুক্ত করে দেন, যা থেকে বোঝা যায় গ্রামটি আসলে ভুটানের সীমানার বেশ ভেতরে। আর ছবিগুলোতে দেখা যায়, সুইটজারল্যান্ডের শ্যালের মতো আধুনিক স্থাপত্যে পাহাড়ে ঘেরা নদীচরে একটি আধুনিক গ্রাম গড়ে তোলা হয়েছে।

দিল্লিতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভি নামগিয়েল পরে তিনি টুইটটি ডিলিট করে দিলেও ভারতে পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন – যেহেতু ভুটানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির দায়িত্ব ভারতের, তাই এই পোস্টের মাধ্যমে আসলে চীন ভারতকেই একটা বার্তা দিতে চেয়েছে যে তারা ভুটানের ভেতরেও স্থায়ী বসতি তৈরি করতে সক্ষম। দিল্লি এখনও আনুষ্ঠানিক ভাবে এবিষয়ে নিয়ে কোনও মন্তব্য করেনি – এমনি কী ভারতের সাবেক কূটনীতিবিদরাও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

ভুটানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা অন্তত দুজন সাবেক ভারতীয় কূটনীতিবিদ সংবাদ মাধ্যমকে বলেছেন, এ বিষয়ে তারা কোনও মন্তব্য করতে চান না। সাবেক রাষ্ট্রদূত পবন ভার্মার কথায়, আমি প্রায় সাত বছর আগে ভুটান ছেড়েছি, ফলে সেখানে গ্রাউন্ড রিয়্যালিটি কী, চীন কিছু করছে কি না সত্যিই আমার জানা নেই!

থিম্পুতে ভারতের আরেক সাবেক রাষ্ট্রদূত সালমান হায়দারও সরাসরি জানাচ্ছেন, তার এ বিষয়ে কিছুই বলার নেই। এরকম একটি গ্রাম তৈরি হওয়ার খবর যে ভারতকে অস্বস্তিতে ফেলেছে, তা কিন্তু স্পষ্ট। দিল্লিতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভি নামগিয়েল অবশ্য এর মধ্যেই এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাদের দেশের সার্বভৌম সীমানার মধ্যে চীনের কোনও গ্রাম নেই। সে দেশের ‘দ্য ভুটানিজ’ পত্রিকার সম্পাদক তেনজিং লামসাং-ও টুইট করে জানিয়েছেন, চীন সীমান্তে সামান্য কোনও রাস্তা তৈরির চেষ্টা হলেও ভুটানের সেনারা তা সঙ্গে সঙ্গে রিপোর্ট করে থাকে।

প্যাংডা গ্রাম উড়তে দেখা যাচ্ছে চীনের পতাকাও কিন্তু এক্ষেত্রে একটা আস্ত গ্রাম বানানোর কথা বলা হচ্ছে, অথচ সেনারা কিছু রিপোর্টই করেনি”, বলছেন মি লামসাং। ভুটানের পক্ষ থেকে বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হচ্ছে ঠিকই – কিন্তু দিল্লিতে নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি মনে করছেন গোটা বিষয়টাতে অবশ্যই ভারতের উদ্বিগ্ন হওয়ার উপাদান আছে। ডঃ চেলানির কথায়, “চীনারা ভুটানের ভূখন্ডের ভেতর এমন একটা জায়গায় এনক্রোচ করেছে বা ঢুকে পড়েছে, যে জায়গাটা ভারতের জন্য স্ট্র্যাটেজিকভাবে খুব গুরুত্বপূর্ণ। ভুটানের জন্য জায়গাটা হয়তো তত গুরুত্বপূর্ণ নয়, ফলে তারা বার্তা দিতে চাইছে ভারতকেই।

এর আগে নেপালেও সীমান্তের অন্তত পাঁচটি জেলায় ঢুকে পড়ে চীন গ্রাম বানিয়েছে, সেখানে মেইনল্যান্ড থেকে হান চাইনিজদের এনে বসানোর চেষ্টা করেছে। লাদাখ, নেপালের পর এখন ভুটানেও যেটা তারা করছে – সেটা হিমালয়ের পার্বত্য অঞ্চলে চীনের এক বৃহত্তর পরিকল্পনারই অংশ, যেখানে তারা নিজেদের নিয়ন্ত্রণ ও সীমানা সম্প্রসারিত করতে চায়, বলছিলেন ব্রহ্মা চেলানি।তিন বছর আগে ভারত-নেপাল-ভুটান, এই তিন দেশের সীমানায় যে ডোকলাম উপত্যকায় ভারত ও চীনের সেনারা বেশ কয়েক মাস ধরে মুখোমুখি অবস্থানে ছিল – কথিত এই প্যাংডা গ্রামটি সেখান থেকে মাত্র নয় কিলোমিটার দূরে বলে ধারণা করা হচ্ছে। ক্যানবেরার একটি থিঙ্কট্যাঙ্কের সঙ্গে যুক্ত, স্যাটেলাইট ইমেজারির বিশেষজ্ঞ নাথান রুসার একাধিক উপগ্রহ চিত্র পোস্ট করে দাবি করছেন – এই এলাকাটি শুধু ডোকলামের কাছেই নয়, ভুটানের স্বীকৃত ভূখন্ডের অন্তত আড়াই কিলোমিটার ভেতরে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 11 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 11 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 20 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 1 day আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 1 day আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক