admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২০ ৯:৩৪ পূর্বাহ্ণ
ডেক্সঃ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ইতালি প্রবাসীরা জানান, কর্মস্থলে ফিরে যেতে না পেরে হতাশায় ভুগছেন তারা। অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। টানা আট-নয় মাস ধরে অলস সময় কাটিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন। অন্যদিকে, বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে এবং ভিসার মেয়াদ বাড়ানো নিয়েও কোনো ঘোষণা নেই।
সব মিলিয়ে এমন পরিস্থিতিতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ইতালি প্রবাসীরা। তাই তিন দফা দাবি নিয়ে রোববার সকালে রাজধানী ঢাকায় ইতালির দূতাবাসের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে আন্দোলন শুরু হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আরো একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধন থেকে তিন দফা দাবি উপস্থাপন করা হবে। সেগুলো হলোঃ
১) যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তা স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বৃদ্ধি করতে হবে।
২) বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইট চালু করা।
৩) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতালি প্রবাসীদের সহায়তা করা।