হোম
তথ্য ও প্রযুক্তি

তথ্যমন্ত্রী বলেছেন ন্যায় ও সমতা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে প্রতিজ্ঞ সরকার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১০:২৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে তথ্যমন্ত্রী বলেছেন দেশে ন্যায়, সমতা ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে, বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে সন্ধ্যায় রাজধানীতে তথ্য কমিশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব ভবনের সম্মেলন কক্ষে বিশ্বব্যাপী করোনা মাহামারি বিবেচনায় নির্ধারিত এবছরের প্রতিপাদ্য ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ ভিত্তিক এ সভায় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্যসচিব কামরুন নাহার।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনে জনগণের বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে শেখ হাসিনার সরকার প্রথমেই তথ্য অধিকার আইন ও মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করে। কারণ, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে, শুধু বস্তুগত বা ভৌত উন্নয়নই সামগ্রিক উন্নয়ন নয়, প্রয়োজন ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ।

এসময় চলতি বছরে তথ্যপ্রাপ্তির জন্য পত্রের সংখ্যা হ্রাসের বিষয়ে মন্ত্রী বলেন, করোনার কারণে এবং বর্তমানে সরকারি সকল বিভাগ ওয়েবসাইটে তাদের অনেক তথ্য সন্নিবেশিত করায় তথ্যপ্রাপ্তির আবেদনের প্রয়োজনীয়তা কমেছে, যা ইতিবাচক। এ প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান অনলাইনে দেওয়া বক্তব্যে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির অঙ্গীকারের মাধ্যমে দিবসটিকে সার্থক করে তোলার আহ্বান জানান। অপরদিকে তথ্যসচিব কামরুন নাহার বলেন, দেশের জনগণের অধিকার রক্ষায় প্রণীত তথ্য অধিকার আইন দেশের উন্নয়নে এক অনন্য মাইলফলক হিসেবে প্রমাণিত।

আয়োজিত সভার সভাপতির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেন, সংকটকালে ঠিক ও সময়োচিত তথ্যে নাগরিকের প্রবেশাধিকার সংকট উত্তরণের বড় হাতিয়ার। এতে যেমন জনসচেতনতার বাড়ে, তেমনি কর্তৃপক্ষের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতাও বৃদ্ধি পায়। ফলে তা রাষ্ট্র, সরকার ও জনগণের আস্থার সম্পর্ক অটুট রেখে সংকট উত্তরণকে ত্বরান্বিত করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মুখ্য আলোচকের বক্তব্য ও তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি মূল প্রবন্ধ ও তথ্য কমিশনার ড. আবদুল মালেক দিবসটির ওপর বক্তব্য দেন। তথ্য অধিকার চর্চা পুরস্কারপ্রাপ্তগণের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, দি কার্টার সেন্টারের বাংলাদেশ চিফ অভ পার্টি সুমনা সুলতানা মাহমুদ প্রমুখের উপস্থিতিতে তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা স্বাগত বক্তব্য ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর আলোচনায় অংশ নেন। সভাশেষে তথ্যমন্ত্রী তথ্য অধিকার আইন চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর ছয় ক্যাটাগরিতে ১৩টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 20 minutes আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 31 minutes আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 52 minutes আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 59 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 hour আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক