admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫৬ অপরাহ্ণ
ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে নতুন কারা মহাপরিদর্শক নিয়োগ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার তার নিয়োগ সংক্রান্ত এক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পাওয়ায় ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে। তিনি বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার স্থলাভিষিক্ত হবেন। এদিকে, এতদিন ধরে কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে পুনরায় সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাই তার চাকরি সুরক্ষা বিভাগ থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
অন্যদিকে, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুল রহমানকে। তিনি বিদায়ী প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনের স্থলাভিষিক্ত হবেন।