admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২০ ৮:০১ অপরাহ্ণ
আব্দুল মতিন মানিক ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ২০ আগষ্ট আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১৮ জন(সদর উপজেলা-৪ জন,বালিয়াডাঙ্গী-৫ জন, পীরগঞ্জ-৩ জন এবং রাণীশংকৈল-৬ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন এবং তার সহধর্মিণীর করোনা নমুনা পরীক্ষার ফলাফল আজ নেগেটিভ এসেছে।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৭৫৭ জন,যাদের মধ্যে ৩৯৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১৩ জন।