admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও’য়ে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার MIS ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন। আজ ১৭ আগষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলর উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক,বিধবাও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার MIS ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
উপজেলার ২১জন উদ্যোক্তাসহ স্থানীয় সমাজকর্মীগণ এতে অংশ নেন।আগামী ১৭ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ডাটা এন্ট্রি চলবে। ডাটা এন্ট্রি শেষ হলে ভাতাভোগীগণ তাদের ভাতার টাকা বিকাশ কিংবা নিজ ব্যাংক একাউন্টে সরাসরি পাবেন। এসময় উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর, উপজেলা সমাজসেবা অফিসার ও পৌর সমাজসেবা অফিসার উপস্থিত ছিলেন।