admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২০ ৯:২৯ পূর্বাহ্ণ
কর্মকর্তাদের জ্ঞান আহরণে গরুর প্রজনন দেখতে বিদেশ ভ্রমণ বাতিল। গরুর কৃত্রিম প্রজনন সম্পর্কে জ্ঞান আহরণে বিদেশ (জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা) সফরের যে প্রস্তাব করা হয়েছিল সেটি আর হচ্ছে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন যে কিন্তু কিসের ভিত্তিতে বিদেশ সফরের জন্য এতো কর্মকর্তার নাম প্রস্তাব করা হলো কিংবা এ ধরনের প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো বিবেচনা করা হয়, এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা প্রজেক্ট তৈরি করেন তারা অনেক সময় প্রজেক্টের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণের জন্য এ ধরনের প্রস্তাব করেন। যদিও অনেক সময়ই তা অনুমোদন পায় না এবং করোনার এই সময়ে এগুলোকে কোনোভাবেই অনুমোদন দেয়া হবে না।
জানা গেছে, গরুর প্রজনন জ্ঞান অর্জনে এসব কর্মকর্তারা ওই চারটি দেশে গেলে সরকারের প্রায় দুই কোটি টাকা ব্যয় হতো। এর আগেও ২০১৯ সালের ডিসেম্বরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ১৬ জন কর্মকর্তার পুকুর খনন দেখার জন্য বিদেশে যাওয়ার প্রস্তাব একনেকে পাস হয়। তখন এ নিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল।