admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২০ ৭:৪১ অপরাহ্ণ
মোঃরেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ আমিন আহমেদ খান ।
শুক্রবার ৭ জুলাই পরিদর্শন কালে তার সংগে ছিলেন দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইনডোর ইউনিট সম্পর্কে পরিচালক মহোদয়কে অবহিত করান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের কাহারোল ও রংপুর জেলার গঙাচড়া এবং তারাগঞ্জ উপজেলার ইউএইচএফপিও বৃন্দ। পরিচালিক ডাঃ আমিন আহমেদ খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর কর্মপরিবেশ,চিকিৎসা ব্যবস্থাপনা ও অবকাঠামোগত পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সাথে দিক-নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। সেই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপন কর্মসুচি পালন করেন।