হোম
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের আগের দিন তরুনীকে অপহরণ, হদিস মেলেনি ১৫ দিনেও।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২০ ৫:২৬ অপরাহ্ণ

Chapainobabgonj-girl-kidnap-mknewsbd

ফাইল ছবি

মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের আগের দিন বাজার করে ফেরার পথে অপহরণ করা হয় এক তরুনীকে। অপহরনের ১৫ দিন পেরিয়ে গেলেও প্রতিবেশী অপহরনকারী ছেলের পরিবার মেয়েকে ফিরিয়ে এনে দিতে বিভিন্ন গড়িমসি করেছে। গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কাসরইল গ্রামের মো. ফরহাদ হোসেনের মেয়ে মোসা. ফারজানা খাতুনকে (১৯) গত ৮ জুলাই দুপুরে অপহরণ করা হয়৷

ফারজানার পরিবার ও স্থানীয়দের তথ্য মতে, সেদিন বিয়ের বাজার করে অটোতে বাসায় ফেরার পথে রহনপুর-নাচোল রোড হতে রহনপুর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানাকে অপহরণ করা হয়। এসময় ফারজানার সাথে থাকা চাচাতো ভাই ও চাচীকে জোর করে নামিয়ে অটোতে করে ফারজানাকে নিয়ে পালিয়ে যায়, একই এলাকার ফাগু বর্মনের ছেলে শ্রী চৈতন্য (২৮) ও তার বন্ধু শ্রী সাধু রায়ের ছেলে শ্রী গীরিধর।

অপহরনের দিন সাথে থাকা ফারজানার চাচী মোসা. জাকিয়া খাতুন বলেন, রহনপুরে বিয়ের বাজার শেষ করে অটোতে বাসায় ফিরছিলাম। অটোতে আগে থেকেই বসে ছিলো অপহরনকারী চৈতন্য ও গীরিধর। তবে সেটি আমরা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কারন তারা আমাদের প্রতিবেশী। কিছুক্ষণের মধ্যে খেয়াল করলাম অটো পার্বতীপুরের দিকে না গিয়ে রহনপুর-মাদরাসা মোড় হয়ে নাচোলের রাস্তায় যাচ্ছে। ড্রাইভারকে বারবার বললে সে জানায় এদিক দিয়ে কাছে হবে তাই যাচ্ছি। এরপর মাঠের মধ্যে ফাঁকা রাস্তায় অটো থামিয়ে আমাকে ও আমার দেবরের ছেলে মেহেদী হাসানকে (১২) জোর করে নামিয়ে অটোতে ফারজানাকে নিয়ে পালিয়ে যায়।

ফারজানার বাবা ফরহাদ হোসেন জানান, সেদিন দুপুরে ভাইবউ জাকিয়া বাসায় এসে ঘটনা খুলে বলার পর চৈতন্যর বাড়িতে বিষয়টি জানালে কাউকে না জানার অনুরোধ করে এবং মেয়েকে ফিরিয়ে এনে দেয়ার কথা বলে। বিষয়টি পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খানকে জানালে উভয় পক্ষকে নিয়ে বসে। সেখানে চৈতন্যর বাবা ফাগু বর্মন স্বীকার করেন, নওগাঁ জেলার সাপাহার উপজেলার তিনলা ইউনিয়নের তেঁতুলা গ্রামে দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে তারা অবস্থান করছে।

তিনি আরো জানান, অপহরনের ৩ দিন পর ১১ জুলাই ইউপি সদস্য বাইরুল ইসলামকে নিয়ে সেখানে মেয়ের খোঁজে গেলে উল্টো তারাই আমাদের উপর আক্রমণ করেন। এমনকি আমার মেয়ে অসুস্থ তাই বলে মেয়ের সাথে দেখা বা কথা বলতে পর্যন্ত দেয়নি। সনাতন ধর্মাবলম্বী কয়েকজন প্রতিবেশীও জানান, মুসলিম পরিবারের মেয়েটিকে অপহরন করে চৈতন্য নিয়ে গেছে। চৈতন্যর পরিবারও জানে সে কোথায় আছে কিন্তু তারা মেয়েটিকে গত ১৫ দিন থেকে এনে দিচ্ছে না। অপহরনকারী চৈতন্যর বাড়িতে গেলে তার বাবা ঘটনার কথা স্বীকার করলেও ছেলে কোথায় আছে তা নিজেও জানেন না বলেন ফাগু বর্মন।

তিনি বলেন, ফারজানার পরিবারকে বলেছি তাদের মেয়ে কোথায় আছে, এখন তাদের ব্যাপার কিভাবে মেয়েকে নিয়ে আসবে। ইউপি সদস্য বাইরুল ইসলাম জানান, চেয়ারম্যানের নির্দেশে আমি তেঁতুলায় যেখানে ছেলেটি আছে সেখানে গেছিলাম। তবে তারা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। সাপাহার উপজেলার তিনলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঠোফোনে জানান, ইউনিয়ন পরিষদের গ্রাম্যপুলিশ নিয়ে সেখানে সমাধানের লক্ষ্যে গেলে উল্টো তারাই আমাদেরকে মারধর করে পাঠিয়ে দেয়। মুঠোফোনে সাপাহার থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জানান, এমন কিছু আমার জানা নেয়। তবে জানতে পারলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, মেয়েটির বাবা বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে মেয়েটিকে উদ্ধারের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে মহিলা সহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ৩১ বোতল ফেন্সিডিলসহ ২ মহিলা মাদক ব্যবসায়ীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে ওয়ালটন মোড় হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল- পাঠান পাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে শাজাহান আক্তার ডালু (৬১), পৌর এলাকার দূর্গাপুর গ্রামেরমো শাহজাহান আলীর ছেলে মাইনুল ইসলাম (৪০), আলীনগর এলাকার মৃত আসাদের মেয়ে কমলা (৩০), ও হাড্ডি পট্টি এলাকার ইসাহারের স্ত্রী আজুফা (৫০)।

র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক অভিযানে ৩১ বোতল ফেন্সিডিলসহ ওই ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব-৫। তাদেরকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 3 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 3 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক