admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২০ ৪:০৪ অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এই সময়ে নতুন করে আরও ২,৬৫৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে মোট ১১,১৬০টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।
সে হিসেবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৭৮ শতাংশ।
আর বাংলাদেশে মোট যে পরিমাণ নমুনা পরীক্ষা হয়েছে, তার ২০.৩৫ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,২৬৭ জনে। আর মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। এদিকে, বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৮৯০ জন।