admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২০ ৩:১২ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে নাগর নদীতে বাংলাদেশি যুবকের মরদেহ মিলেছে। সোমবার সকালে নদীর ধারে ভেসে আসা ওই বাংলাদেশীর মরদেহ দেখে রত্নাই ক্যাম্পের বিজিবি ও পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম মামুন (৩২) তিনি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ঠকবস্তী গ্রামের সাদেকুল ইসলামের ছেলে (ইউপি সদস্য শামসুল আলমের নাতী)। বিষয়টি নিশ্চিত করেছেন আমজানখোর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু।
পরে আহতরা পালিয়ে আসলেও নিহত আল-মামুনের লাশ সোমবার(৩ আগষ্ট) সাড়ে ৮টার দিকে লাশ সীমান্তের মরাধর গ্রামের পশ্চিম পার্শ্বের ৩৮২(৩)এস পিলার এলাকায় নাগর নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবি ও পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম জানান, রত্নাই সীমান্তের মরাধর গ্রামের পশ্চিম পার্শ্বের ৩৮২(৩) এস পিলার এলাকায় নাগর নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখার বিষয়টি শুনেছি। বিজিবি জোয়ানরা সেখানে আছে। বিস্তারিত জানবার জন্য বিএসএফর সাথে যোগাযোগ করা হয়েছে।