admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ৯:১৮ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলায় পুকুরে গোসুল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু বরণ করেন। ২২জুলাই ২০২০ বুধবার উপজেলার ধর্মগড় ইউনিয়নেরর ভোমরাহাট ব্রিজ এলাকার ব্যক্রি মালিকানার পুকুরে গোসুল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয় দুই শিশু।
তারা হলেন ভারনিয়া আনসারডাঙ্গী গ্রামের আনারুলের ছেলে রুবেল(১২) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজেন (১৪)। স্থানীয়রা জানান,মৃত শিশু দুজন সহ তারা বেশ কয়েক জন ছেলে ব্রিজ গেসে ঐ ব্যক্তিমালিকানা পুকুরে গোসল করতে দেখা যায়। ব্রিজ থেকে তারা লাফিয়ে লাফিয়ে পুকুরে ঝাঁপ দেয় এক পর্যায়ে দুই শিশু নিখোঁজ হয়।
দীর্ঘ সময় খোঁজাখুজি করার পরেও না পেয়ে স্থানীয়রা উপজেলার ফায়ারসার্ভিসকে খবর দিলে, তারা প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে বিকাল ৪টার সময় পুকুরের তল দেশ থেকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা আরো বলেন, ঐ পুকুরের মালিক নবাব সম্প্রতি পুকুরটি গভীর খনন করেন। এর আগে, কুলিক নদীতে ডুবে সেনা সদস্য ও বসতবাড়ীর ডোবাতে পড়ে তিন বছর বয়সী এক শিশু মারা যায়। উপজেলার থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনা নিশ্চিত করেছেন।