admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২০ ১২:৩৫ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৮ জন (সদর উপজেলা-৫ জন, রাণীশংকৈল-২ জন এবং বালিয়াডাঙ্গী-১ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
পূর্বের রিপোর্ট সহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৯৩ জন,যাদের মধ্যে ২১৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৩ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
সূত্র; সিভিল সার্জন ঠাকুরগাঁও। আক্রান্ত ব্যক্তিরা হলো সদর উপজেলার পৌরসভার জমিদারপাড়ায় ২৮ বছরের তরুন, সারকার পাড়ায় ৪৫ বছরের ব্যাক্তি, জগন্নাথপুর ইউনিয়নের উত্তর গৌরীপুরে ৩০ বছর বয়স্ক ব্যাক্তি, সদর হাসপাতালের ১ জন নারী স্বাস্থ্য কর্মী ও ১ জন বিজিবি সদস্যসহ মোট ৫ জন করোনা পজেটিভ।